ব্রেকিং নিউজ
যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক অবিচ্ছেদ্য : মির্জা ফখরুল শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখছে ভারত: জয়সওয়াল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী মোজাফফর সেনা হেফাজতে এক সপ্তাহে বিশ্বে তেলের দাম বাড়ল ১২ শতাংশ যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ করতে চীনের নতুন ‘এআই জোট’ দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ

যুবদলের সাবেক সহসভাপতির মৃত্যুতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের শোক

Ayesha Siddika | আপডেট: ১৯ জুলাই ২০২৬ - ০৮:৩১:৪১ পিএম

ডেস্ক নিউজ : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি জাকির হোসেন নান্নু রাজধানীর গুলশানস্থ ইউনাইটেড হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (১৯ জুলাই) এক শোকবার্তায় বিএনপি মহাসচিব বলেন, সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান (বীরউত্তম)-এর বাংলাদেশি জাতীয়তাবাদী দর্শনে গভীরভাবে আস্থাশীল মরহুম জাকির হোসেন নান্নু যুবদলের একজন বলিষ্ঠ নেতা হিসেবে সংগঠনকে শক্তিশালী করতে মনেপ্রাণে কাজ করে গেছেন। স্বৈরশাসনের বিরুদ্ধে লড়াকু সৈনিক হিসেবে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া এবং বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে মানুষের গণতান্ত্রিক অধিকার আদায়ের আন্দোলন-সংগ্রামে তিনি সক্রিয় অংশগ্রহণ করেছেন। তার মৃত্যুতে দলে একজন দক্ষ সংগঠকের অভাব অনুভূত হবে। জাকির হোসেন নান্নু’র ইন্তেকালে আমি তার শোকাহত পরিবারবর্গের প্রতি গভীর সহমর্মিতা জ্ঞাপন করছি। মহান রাব্বুল আলামীনের দরবারে দোয়া করি তিনি যেন তাকে জান্নাত নসীব এবং শোকাহত পরিবারবর্গকে ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন।

বিএনপি মহাসচিব শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান। এদিকে, পৃথক একটি শোকবার্তায় বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী জাকির হোসেন নান্নুর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। শোকবার্তায় তিনি মরহুম নান্নুকে জাতীয়তাবাদী আদর্শের একজন বলিষ্ঠ অনুসারী হিসেবে উল্লেখ করে গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে তার সাহসী ভূমিকার প্রশংসা করেন। তিনি বলেন, তার মৃত্যুতে দল একজন নিবেদিতপ্রাণ সংগঠককে হারালো। বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব শোকবার্তায় জাকির হোসেন নান্নুর রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকবিহব্বল পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানান।

 

 

আয়শা/১৯ জুলাই ২০২৬,/রাত ৮:৩০

▎সর্বশেষ

ad