বিনোদন ডেস্ক : দুই দলেই খেলা নিয়ে এক্সসাইটেড। দুটোই এখন সেরা। এই খেলায় কী হবে বলা খুবই কঠিন। এই লড়াইটা দেখার জন্য অস্থির হয়ে আছেন চিত্রনায়ক শরিফুল রাজ। তার মনে হয়, এমনও হতে পারে, এই খেলা দেখে অনেকেই স্ট্রোক করতে পারেন! তবে তিনি চান ভালো একটি ম্যাচ হোক। সেই ম্যাচটা সবার কাছে সেরা হয়ে থাকুক।”
ফাইনালে মুখোমুখি দুই পরাশক্তি আর্জেন্টিনা ও স্পেন। হাইভোল্টেজ এই ম্যাচে কার মাথায় উঠবে শ্রেষ্ঠত্বের মুকুট? কার হাতে উঠবে সোনালী ট্রফি? এমন প্রশ্নে কোনো নির্দিষ্ট দলের দিকে আঙুল তুললেন না রাজ। বরং দুই দলের প্রতিই জানালেন সমান সমীহ। ব্রাজিলের কট্টর সমর্থক রাজ। খেলা শুরুর আগেই সেলেসাওদের জার্সি গায়ে সেই জানান দিয়েছিলেন ভক্তদের।
প্রিয় দল বাদ পড়ায় মন কিছুটা খারাপ হলেও, তার আশা ভবিষ্যতে আরও বেশি শক্তি নিয়ে রাজকীয় প্রত্যাবর্তন করবে সাম্বা বয়রা। তবে আপাতত মন দিয়েছেন মেসি আর ইয়ামালের জাদুতে। ফুটবল বিশ্বের বর্তমান এই দুই সেনসেশনের কার হাতে দেখতে চান আরাধ্য সেই কাপ? হার জিত যাই হোক না কেন, কোটি ফুটবল ভক্তের মতো শরীফুল রাজও এখন বুঁদ হয়ে আছেন ফাইনালের রোমাঞ্চে। অপেক্ষা এখন মাঠের লড়াইয়ে শেষ বাঁশি বাজার।
আয়শা/১৯ জুলাই ২০২৬,/রাত ৯:৪৩
