ব্রেকিং নিউজ
যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক অবিচ্ছেদ্য : মির্জা ফখরুল শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখছে ভারত: জয়সওয়াল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী মোজাফফর সেনা হেফাজতে এক সপ্তাহে বিশ্বে তেলের দাম বাড়ল ১২ শতাংশ যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ করতে চীনের নতুন ‘এআই জোট’ দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ

‘এটাই মেসির শেষ বিশ্বকাপ কিনা আমি কীভাবে জানব’

Ayesha Siddika | আপডেট: ১৮ জুলাই ২০২৬ - ০৬:০৪:৪০ পিএম

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের মাঝেই ৩৯ পেরিয়েছে বয়স। ঘরের মাঠে পরবর্তী বিশ্বকাপ আসতে আসতে বয়স হয়ে যাবে ৪৩ বছর। স্বাভাবিকভাবেই ওই বয়সে খেলার কথা ভাববে না কেউ। তবে নামটা লিওনেল মেসি বলেই কোনো সম্ভাবনাই উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

তাই তো তার ক্যারিয়ারের আরেকটি ফাইনাল ম্যাচের আগে আলোচনায় উঠে আসছে, ২০৩০ সালের বিশ্বকাপেও কি আর্জেন্টিনার জার্সিতে দেখা যাবে মেসিকে? এর স্পষ্ট কোনো উত্তর দেননি লিওনেল স্কালোনি। বরং আরও একবার মেসির প্রশংসায় পঞ্চমুখ আর্জেন্টাইন কোচ।

২০১৮ সালের বিশ্বকাপে শেষ ষোলো থেকে বিদায় নেওয়ার পরই অনেকে ৩১ বছর বয়সি মেসির শেষটা লিখে ফেলেছিলেন। তবে সেখানেই থেমে যাননি মেসি। ২০২২ সালে ৩৫ বছর বয়সি বিশ্বকাপ খেলতে গিয়ে নিজে হয়েছেন টুর্নামেন্টের সেরা ফুটবলার, দলকে জিতিয়েছে আরাধ্য বিশ্বকাপ শিরোপা।  

সেখানে হয়তো থামতে পারত মেসির সাফল্যমণ্ডিত ক্যারিয়ারের পথচলা। তবে থেমে যাননি সর্বকালের অন্যতম সেরা ফুটবলার। বরং নিজেকে প্রস্তুত করেছেন ২০২৬ বিশ্বকাপের জন্য। আর এই টুর্নামেন্টে এসেও সেরা সময়ের মতোই দুর্বার তিনি।

আর্জেন্টিনাকে ফাইনালে তোলার সবচেয়ে বড় কারিগর ৩৯ বছর বয়সি তারকা। সেমিফাইনাল পর্যন্ত ৮ গোল ও ৪ অ্যাসিস্ট করে একইসঙ্গে গোল্ডেন বুট ও গোল্ডেন বলের দৌড়ে সবার চেয়ে এগিয়ে আর্জেন্টাইন মহাতারকা। 

এই বয়সেও মেসির যে ফর্ম, তাতে অনেকেই এখন আলোচনা শুরু করেছেন, ২০৩০ বিশ্বকাপেও তো চাইলেই খেলতে পারেন তিনি। আবার অনেকের মতে, নিউ জার্সি স্টেডিয়ামে এবারের বিশ্বকাপের ফাইনাল ম্যাচটি খেলেই থেমে যাবেন মেসি। 

তবে এই বিষয়ে নিশ্চিত কোনো তথ্য এখন পাওয়া যায়নি। ফাইনালের আগে সংবাদ সম্মেলনে লিওনেল স্কালোনিও বলেছেন, এটিই মেসির শেষ বিশ্বকাপ কিনা জানেন না তিনিও।

স্কালোনি বলেন, এটা কি মেসির শেষ বিশ্বকাপ? আমি কীভাবে জানব! আমার কোনো ধারণা নেই। আমরা এটা নিয়ে কোনো কথা বলিনি। সে কখনও আমাদের অবাক করা থামায় না। ৩৯ বছর বয়সে ফাইনালে জায়গা করে নেওয়া, আমি মনে করি এটা অবিশ্বাস্য। উজার্সি স্টেডিয়ামে রোববার বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় শিরোপার লড়াইয়ে নামবে স্পেন ও আর্জেন্টিনা। ম্যাচটি জেতার জন্যই খেলবে আলবিসেলেস্তেরা। তবে জিততে না পারলেও, মেসির কীর্তি কোনোভাবেই কমবে না মনে করেন স্কালোনি।

স্কালোনি বলেন, তার কাজের মূল্যায়ন আমাদের করতে হবে… সে এমন কিছু করেছে, যা কয়েক বছর আগে সম্ভব হবে কেউ ভাবতে পারেনি। এই পর্যায়ে আসাটা, এই পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতা করাটা সহজ নয়। আশা করি আমরা জিতব, যদি নাও জিততে পারি তবুও সে সবার জন্য উদাহরণ হয়ে থাকবে।

 

আয়শা/১৮ জুলাই ২০২৬,/সন্ধ্যা ৬:০৪

▎সর্বশেষ

ad