আন্তর্জাতিক ডেস্ক : কাতার ও পাকিস্তানের মধ্যস্থতায় সুইজারল্যান্ডে অবশেষে শুরু হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার উচ্চপর্যায়ের বহুল প্রতীক্ষিত কূটনৈতিক আলোচনা। যুদ্ধ অবসানের লক্ষ্যে একটি অন্তর্বর্তীকালীন চুক্তি বাস্তবায়নের চূড়ান্ত রোডম্যাপ তৈরিতে এই দুই দেশের প্রতিনিধিদল মুখোমুখি বৈঠক শুরু করেছে।
এবারের আলোচনায় ইরানের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। সুইজারল্যান্ডে পৌঁছে ইরানি প্রতিনিধিদলটি তাদের মূল উদ্দেশ্যের কথা স্পষ্ট করেছে। তারা জানিয়েছে, তেহরানের প্রধান লক্ষ্য হলো—সংশ্লিষ্ট সব পক্ষ যাতে যুদ্ধ বন্ধের এই অন্তর্বর্তীকালীন চুক্তির প্রতিটি শর্ত পুরোপুরি ও সঠিকভাবে মেনে চলে এবং তা বাস্তবায়ন নিশ্চিত করে।
উপসাগরীয় দেশ কাতার এবং দক্ষিণ এশিয়ার দেশ পাকিস্তানের যৌথ মধ্যস্থতায় আয়োজিত এই শান্তি আলোচনা দীর্ঘদিনের বৈরিতা কাটিয়ে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে একটি টেকসই যুদ্ধবিরতি এবং দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা ফিরিয়ে আনতে পারবে বলে আশা করা হচ্ছে।
সূত্র: আল-জাজিরা।
আয়শা/২২ জুন ২০২৬,/রাত ২:০৫
