ব্রেকিং নিউজ
যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক অবিচ্ছেদ্য : মির্জা ফখরুল শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখছে ভারত: জয়সওয়াল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী মোজাফফর সেনা হেফাজতে এক সপ্তাহে বিশ্বে তেলের দাম বাড়ল ১২ শতাংশ যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ করতে চীনের নতুন ‘এআই জোট’ দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ

পরীকে ঘিরে বিয়ের গুঞ্জন, সেই শেখ সাদীর বাগদান

Ayesha Siddika | আপডেট: ২১ জুন ২০২৬ - ১১:০৭:৫২ পিএম

বিনোদন ডেস্ক : সংগীতাঙ্গনের পরিচিতমুখ শেখ সাদীর ব্যক্তিগত জীবন নিয়ে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মধ্যে নানা সময়ে প্রেমের গুঞ্জন ওঠে। বিশেষ করে তাকে জড়িয়ে অভিনেত্রী পরীমনিকে নিয়ে নেটিজেনদের মধ্যে বিস্তর আলোচনা-সমালোচনা হয়।

সামাজিক মাধ্যমে প্রকাশিত কয়েকটি ভিডিওতে এ সংগীতশিল্পীর সঙ্গে পরীমনির দেখা হওয়ার পর তাদের সম্পর্ক নিয়ে নেটিজেনদের মধ্যে গুঞ্জন ছড়িয়ে পড়ে। একটি মামলায় আদালতে পরীমনির জামিনদার হওয়ার ঘটনাতেও তাকে আলোচনায় নিয়ে আসে। তবে এবার সব গুঞ্জনের অবসান ঘটিয়ে বিয়ের আনুষ্ঠানিক প্রস্তুতির খবর জানালেন শেখ সাদী।

যদিও এর মধ্যে সংগীতশিল্পীর বাগদান সম্পন্ন হয়েছে। শুক্রবার (১৯ জুন) পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ স্বজনদের উপস্থিতিতে তাদের আংটিবদল সম্পন্ন হয়। বিষয়টি গণমাধ্যমকে নিজেই নিশ্চিত করেছেন এ সংগীতশিল্পী। এখন চলছে বিয়ের প্রস্তুতি।

গণমাধ্যমের এক সাক্ষাৎকারে শেখ সাদী বলেন, আংটিবদলের সিদ্ধান্তটি ছিল হঠাৎ। তার বাবা-মা যুক্তরাষ্ট্রে বসবাস করেন এবং সম্প্রতি দেশে এসেছিলেন। সেই সময় পারিবারিকভাবে তার বিয়ের বিষয়ে আলোচনা শুরু হয়। পরিবারের পক্ষ থেকে একজনকে পছন্দ করা হলে তিনি তাতে সম্মতি দেন। এরপরই দুই পরিবারের উদ্যোগে আংটিবদলের আয়োজন করা হয়। 

জানা গেছে, শেখ সাদীর হবু স্ত্রীর নাম সুরাইয়া আফরোজ। তিনি যুক্তরাষ্ট্রে বসবাস করেন এবং সেখানকার একটি বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায় প্রশাসনে স্নাতক সম্পন্ন করেছেন। গত শুক্রবার ঢাকার শাহজাদপুরে কনের বাসভবনে দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে আংটিবদলের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, ‘ললনা’ গান দিয়ে পরিচিতি পাওয়া শেখ সাদী সংগীতের পাশাপাশি অভিনয়েও করেছেন। ‘শহরের নতুন অতিথি’ নাটকে তার বিপরীতে অভিনয় করেন সামিরা খান মাহি।

 

 

আয়শা/২১ জুন ২০২৬,/রাত ১১:০৪

▎সর্বশেষ

ad