ব্রেকিং নিউজ
এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে সালাহউদ্দিন আহমেদ রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত

superadmin | আপডেট: ২১ জুন ২০২৬ - ০৬:৪১:১৪ পিএম

ডেস্কনিউজঃ কাতারের আল-শাহানিয়া শহরের শামাল রোডে সড়ক দুর্ঘটনায় পাঁচজন প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। রোববার (২১ জুন) এ দুর্ঘটনা ঘটে।

নিহত পাঁচ বাংলাদেশিই সিলেটের কানাইঘাট উপজেলার বাসিন্দা। তারা হলেন উপজেলার গাছবাড়ি গ্রামের জসিম উদ্দিন, জিবাল উদ্দিন, মোস্তাক আহমদ, জুবায়ের আহমদ ও কাদের আহমদ। দুর্ঘটনায় নিহত অপর ব্যক্তি একজন ভারতীয় নাগরিক।

নিহতদের মরদেহ স্থানীয় একটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

জালালাবাদ অ্যাসোসিয়েশন কাতারের সাধারণ সম্পাদক আহমেদ মালেক বলেন, দূতাবাসের সঙ্গে সমন্বয় করে পাঁচ প্রবাসরি মরদেহ দ্রুত সময়ের মধ্যে দেশে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।

এই পাঁচ প্রবাসীর মৃত্যুতে কাতারে বসবাসরত বাংলাদেশিদের পাশাপাশি সিলেটে নিহতদের পরিবার ও আত্মীয়-স্বজনের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

বিপুল/২১.০৬.২০২৬/সন্ধ্যা ৬.৪০

▎সর্বশেষ

ad