বাংলাদেশকে মাটিতে নামিয়ে এনে হোয়াইটওয়াশ করল অস্ট্রেলিয়া

Ayesha Siddika | আপডেট: ২১ জুন ২০২৬ - ১১:০২:৫০ পিএম

স্পোর্টস ডেস্ক : চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে আজ (২১ জুন) বাংলাদেশকে ৭ উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া। শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ১০৯ রান করে বাংলাদেশ। জবাব দিতে নেমে ৯ ওভার হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় অস্ট্রেলিয়া। 

লক্ষ্যটা মাত্র ১১০ রানের নিজেদের স্বভাবিক আক্রমণাত্মক ব্যাটিং করেছেন অস্ট্রেলিয়া ওপেনাররা। প্রথম ৫ ওভারেই ৫২ রান তুলে নেয় সফরকারীরা। অজিদের দলীয় ৫৫ রানে জশ ইংলিসকে ফেরান নাসুম আহমেদ। জয় থেকে ২২ রান দূরে থাকতে শরীফুলের বলে সুইপার কাভারে শামীমের হাতে ক্যাচ দিয়েছেন মার্শ। তবে ততক্ষণে বাংলাদেশ দলের ১২টা বাজিয়ে গেছেন অজি অধিনায়ক। ২৮ বলে তার ৬০ রানের ইনিংসে জয়টা তখন সময়ের ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল।

শেষদিকে কুপার কনোলিকে ফেরান রিশাদ হোসেন। তবে অস্ট্রেলিয়ার জয় তুলে নিতে কোনো বেগ পেতে হয়নি। এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে চরম বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। তবে ব্যাকওয়ার্ড স্কয়ার লেগে চার হাঁকিয়ে ইনিংস শুরু করা তানজিদ তামিমকে আত্মবিশ্বাসীই লাগছিল, ভাগ্যের কারণে বেশিদূর যেতে পারেননি। সাইফ হাসানের স্ট্রেইটে খেলা বলে স্পেন্সার জনসন আঙুল ছোঁয়ালে ননস্ট্রাইকে রানআউট হন তিনি। একই ওভারে বিদায় নেন ৯ বল খেলে ১ রান করা সাইফ হাসান।

পরের ২ ওভারে কোনো উইকেট না হারালেও বাংলাদেশ রান করেছে মাত্র ৩। পঞ্চম ওভারের শেষ বলে নাথান এলিসের বলে জোয়েল ডেভিসকে ক্যাচ দেন পারভেজ হোসেন ইমন। এই ব্যাটার ১ রান করেন ১৩ বল খেলে। এই ম্যাচ দিয়ে দলে ফিরেছিলেন নুরুল হাসান সোহান। ৮ বল খেলে মা ৬ রান করেন তিনি। ব্যর্থ হয়েছেন শামিম হোসেনও, এই হার্ডহিটার ৫ বল খেলে রানের খাতা খুলতে পারেননি। এরপর তাওহীদ হৃদয় ও রিশাদ হোসেনের মধ্য ২৬ রানের জুটি হয়। রিশাদ ১৪ বলে ১৬ রান করে দিয়ে যান।

নাসুম আহমেদ ২ বল মোকাবিলায় আউট হয়ে গেলে হৃদয় শরিফুল ইসলামের সঙ্গে ২১ রানের জুটি গড়েন। এরপর তাসকিন আহমেদের সঙ্গে গড়েন ২৩ রানের জুটি। শরিফুল ৭ ও তাসকিন করেন ২ রান। হৃদয় ৫১ বলের ইনিংসে ৩টি চার ও সমানসংখ্যক ছয় হাঁকান। ১০৯ রানের মধ্যে তার ব্যাট থেকেই আসে ৬১ রান। অস্ট্রেলিয়ার হয়ে ২টি করে উইকেট নেন স্পেন্সার জনসন, নাথান এলিস ও অ্যাডাম জাম্পা। 

 

 

আয়শা/২১ জুন ২০২৬,/রাত ১১:০০

▎সর্বশেষ

ad