জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়ির মাটিরাঙ্গায় সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় ও দুস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে প্রাপ্ত খাগড়াছড়ি আসনের সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া এমপি কৃর্তক প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্ত জনগনের মাঝে মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
রোববার (২১জুন) মাটিরাঙ্গা উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদের অডিটোরিয়ামে নগদ অর্থ বিতরণ অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার উম্মে তাহমিনা মিতু দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে অতিথিদের সাথে নিয়ে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ তুলেদেন।এসময় মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো.শাহজালাল কাজল, জেলা বিএনপির ত্রাণ ও পূর্ণবাসন বিষয়ক সম্পাদক বাদশা মিয়া, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো.জিয়াউর রহমান জিয়া, পৌর বিএনপির সহ-সভাপতি নারায়ন ত্রিপুরা, মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সহ-সভাপতি ললিত বিকাশ ত্রিপুরা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, দেশের যেকোনো দুর্যোগে সাধারণ মানুষের পাশে থাকেন। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো যাতে পুনরায় ঘুরে দাঁড়াতে পারে, সেজন্যই প্রধানমন্ত্রীর এই মানবিক সহায়তা। সরকারের এই ধারাবাহিক সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে ঝড় ও প্রাকৃতিক দুর্যোগে মাটিরাঙ্গা পৌর ও মাটিরাঙ্গা উপজেলার বিভিন্ন এলাকার যেসব পরিবারের ঘরবাড়ি ও ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল, যাচাই-বাছাই করে অত্যন্ত স্বচ্ছতার সাথে তাদের তালিকা তৈরি করা হয়। মাটিরাঙ্গা পৌরসভার ক্ষতিগ্রস্ত ৭৪ পরিবার ও মাটিরাঙ্গা উপজেলার ৩০টি পরিবার সহ মোট ১০৪ পরিবারের মাঝে প্রতি পরিবার ৫ হাজার করে ৫ লাখ ২০ হাজার টাকা বিতরন করা হয়েছে।
প্রধানমন্ত্রীর এই মানবিক সহায়তা পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলো। দুর্যোগের এই কঠিন সময়ে নগদ অর্থ পাওয়ায় তারা সরকারের প্রতি বিশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। নগদ অর্থ বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার উম্মে তাহমিনা মিতু বলেন, “প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের জন্য বর্তমান সরকার আন্তরিকতার সহিত কাজ করে যাচ্ছে।
যেকোনো বিপদে উপজেলা প্রশাসন সব সময় সাধারণ মানুষের পাশে রয়েছে এবং এই মানবিক সহায়তা কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে জানিয়ে তিনি আরো বলেন, নগদ অর্থ সহায়তা পেয়ে ক্ষতিগ্রস্ত পরিবরের সদস্যরা কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সংকটকালীন এই অর্থ তাদের ঘরবাড়ি মেরামত ও জরুরি প্রয়োজন মেটাতে বড় ভূমিকা রাখবে বলে জানান তিনি।
আয়শা/২১ জুন ২০২৬,/রাত ৮:২২
