ব্রেকিং নিউজ
রোববার মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, এরপর চীন বাড়ছে তিস্তার পানি, বন্যার শঙ্কা বিএনপি একদলীয় শাসনব্যবস্থায় বিশ্বাসী নয় : মির্জা ফখরুল হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৭৪ জাতি গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ শিশুর শিক্ষা ও স্বাস্থ্য : প্রধানমন্ত্রী ইরাকে আইআরজিসি’র গোপন সেল, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে হামলা যুক্তরাষ্ট্রে আর্জেন্টিনা সমর্থকদের গাড়িতে গুলি, নিহত ১ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে সংঘাতের শঙ্কা, দেশজুড়ে পুলিশের সতর্কতা রিজার্ভ চুরি মামলার খসড়া চার্জশিট নিয়ে প্রকাশিত তথ্য সিআইডির নয় সরকার ইতোমধ্যে অনেকগুলো অঘটন ঘটিয়েছে

মেসিকে ইতিহাসের সেরা বললেন ইয়ামাল, তবে আদর্শ ব্রাজিল তারকা

Ayesha Siddika | আপডেট: ২০ জুন ২০২৬ - ০৬:১৬:৫০ পিএম

স্পোর্টস ডেস্ক : স্পেন ও বার্সেলোনার তরুণ তারকা লামিন ইয়ামাল ফুটবল ইতিহাসের সেরা খেলোয়াড় হিসেবে লিওনেল মেসিকে উল্লেখ করেছেন। তবে নিজের আদর্শ হিসেবে তিনি বেছে নিয়েছেন ব্রাজিলের তারকা নেইমারকে।

স্প্যানিশ গণমাধ্যম আরটিভিইকে দেওয়া সম্প্রতি এক সাক্ষাৎকারে ইয়ামাল বলেন, ‘প্রতিটি ম্যাচেই মেসি প্রমাণ করেন যে তিনিই ইতিহাসের সেরা। কারও যদি এ নিয়ে সন্দেহ থাকে, তাহলে সেটা শুধু সন্দেহ খোঁজার জন্যই। এ বিষয়ে আর কিছু বলার নেই। আমার আদর্শ নেইমার, কিন্তু সেরা মেসি।’

এদিকে চলমান ফিফা বিশ্বকাপে শিরোপাধারী আর্জেন্টিনাকে দুর্দান্ত সূচনা এনে দিয়েছেন মেসি। কানসাস সিটি স্টেডিয়ামে দলের ৩-০ গোলের জয়ে হ্যাটট্রিক করেন তিনি। আটবারের ব্যালন ডি’অরজয়ী এই তারকা বিশ্বকাপে নিজের গোলসংখ্যা ১৬-তে উন্নীত করেছেন। এর মাধ্যমে তিনি জার্মানির কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার সমান হয়ে বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতাদের একজন হয়েছেন।

৩৮ বছর ৩৫৭ দিন বয়সে এক ম্যাচে একাধিক গোল করে নতুন রেকর্ডও গড়েছেন মেসি। তিনি ক্যামেরুনের কিংবদন্তি রজার মিলার দীর্ঘদিনের রেকর্ড ভেঙেছেন। এছাড়া পাঁচটি ভিন্ন বিশ্বকাপে গোল করার কীর্তিও গড়েছেন আর্জেন্টাইন অধিনায়ক। এর আগে এ কৃতিত্ব ছিল শুধু ক্রিশ্চিয়ানো রোনাল্দোর। তবে এসব অর্জনের পরও ইয়ামালের মতে, সর্বকালের সেরা ফুটবলার কে—তা নিয়ে কোনো বিতর্কের সুযোগ নেই।

অন্যদিকে, সাম্প্রতিক হ্যামস্ট্রিং চোট কাটিয়ে ধীরে ধীরে মাঠে ফিরছেন ইয়ামাল। তিনি জানিয়েছেন, শারীরিকভাবে ভালো অনুভব করলেও এখনও পুরো ম্যাচ খেলার জন্য প্রস্তুত নন। বিশ্বকাপে স্পেনের প্রথম ম্যাচে কেপ ভার্দের বিপক্ষে গোলশূন্য ড্রয়ে ২৫ মিনিট খেলেন তিনি। প্রায় দুই মাস পর সেটিই ছিল তার প্রথম ম্যাচ।

ইয়ামাল বলেন, ‘আমি ভালো আছি, নিজেকে ফিট মনে হচ্ছে। তবে এখনও পুরোপুরি ছন্দে ফিরতে কিছুটা সময় লাগবে। এখনই পূর্ণ ম্যাচ খেলার সময় নয়। তবে কোচ যত মিনিট খেলাতে চান, আমি প্রস্তুত। মাঠে নেমে দলকে সাহায্য করতে সবসময়ই ভালো লাগে।’

 

 

আয়শা/২০ জুন ২০২৬,/সন্ধ্যা ৬:১৫

▎সর্বশেষ

ad