ব্রেকিং নিউজ
কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম

Ayesha Siddika | আপডেট: ২০ জুন ২০২৬ - ০৬:২৭:১০ পিএম
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : মাদক নির্মূলে পুলিশের পাশাপাশি  ছাত্রদলও সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। এরই ধারাবাহিকতায় আশুলিয়া থানার এসআই শাহিনের নেতৃত্বে ও ধামসোনা ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মেহেদী ভুইয়ার সহযোগিতায় এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

শনিবার (২০জুন) সকালে বিষয়টি নিশ্চিত করেন থানা পুলিশ। এরআগে মঙ্গলবার বিকালে আশুলিয়ার ভাদাইল মধ্যপাড়া এলাকা থেকে সুজন সরদার নামে একজনকে ৫০ গ্রাম গাঁজা সহ গ্রেফতার করা হয়। আটককৃত রাজশাহী জেলার বাগমারা থানার বড়মাধাইমুড়ি গ্রামের ফজলুল হক সরদারের ছেলে। সে আশুলিয়ার জামগড়ার শিমুলতলা এলাকায় থেকে এই মাদক ব্যবসা করে আসছে। 

এবিষয়ে ছাত্রদল নেতা মেহেদী ভূঁইয়া বলেন, গ্রীণ এন্ড ক্লীন সাভার গড়তে ঢাকা-১৯ আসেনর সংসদ সদস্য ডা: দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু ভাই অগ্রণী ভূমিকা পালন করে আসছেন। এর পাশাপাশি মাদকের বিষয়ে তিনি জিরো টলারেন্স। সাভার ও আশুলিয়ায় কোন মাদক কারবারী বসবাস করতে পারবে না বলেও তিনি হুশিয়ারী দিয়েছেন।

মাননীয় এমপি মহদয়ের নির্দেশনানুযায়ী আমরা মাদক নিমূর্লে কাজ করে যাচ্ছি। এ এলাকায় কোন মাদক কারবারি থাকবে না। আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে। এবিষয়ে আশুলিয়া থানার এসআই (উপ-পরিদর্শক) শাহীন জানান, ভাদাইল এলাকা থেকে ৫০ গ্রাম গাঁজা সহ একজনকে গ্রেফতার করা হয়েছে।  মাদক দ্রব্য আইনে মামলা রুজু করে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

 

 

আয়শা/২০ জুন ২০২৬,/সন্ধ্যা ৬:২২

▎সর্বশেষ

ad