ব্রেকিং নিউজ
রোববার মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, এরপর চীন বাড়ছে তিস্তার পানি, বন্যার শঙ্কা বিএনপি একদলীয় শাসনব্যবস্থায় বিশ্বাসী নয় : মির্জা ফখরুল হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৭৪ জাতি গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ শিশুর শিক্ষা ও স্বাস্থ্য : প্রধানমন্ত্রী ইরাকে আইআরজিসি’র গোপন সেল, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে হামলা যুক্তরাষ্ট্রে আর্জেন্টিনা সমর্থকদের গাড়িতে গুলি, নিহত ১ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে সংঘাতের শঙ্কা, দেশজুড়ে পুলিশের সতর্কতা রিজার্ভ চুরি মামলার খসড়া চার্জশিট নিয়ে প্রকাশিত তথ্য সিআইডির নয় সরকার ইতোমধ্যে অনেকগুলো অঘটন ঘটিয়েছে

রাঙামাটিতে সেনাবাহিনীর দ্রুত অভিযানে ১৫ লাখ টাকার চুরি হওয়া গোল কাঠ উদ্ধার

Ayesha Siddika | আপডেট: ২০ জুন ২০২৬ - ০৬:৩০:১৪ পিএম

আলমগীর মানিক,রাঙামাটি : রাঙামাটির নানিয়ারচর উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনীর তাৎক্ষণিক অভিযানে চুরি হওয়া প্রায় ১৫ লাখ টাকা মূল্যের গোল কাঠ উদ্ধার করা হয়েছে। সেনাবাহিনীর দ্রুত ও কার্যকর পদক্ষেপে বিপুল পরিমাণ কাঠ উদ্ধার হওয়ায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

জানা যায়, উপজেলার রাবার বাগান এলাকা থেকে শুক্রবার গভীর রাতে দুর্বৃত্তরা বাজার মূল্যে প্রায় ১৫ লাখ টাকা মূল্যের গোল কাঠ চুরি করে নিয়ে যায়। ঘটনার পর শনিবার সকালে কাঠের মালিক ও ব্যবসায়ী মো. সোহেল বিষয়টি নানিয়ারচর সেনা জোনকে অবহিত করেন।

ভুক্তভোগী ব্যবসায়ী মো. সোহেল জানান, চুরির বিষয়টি জানতে পেরে তিনি সকাল আনুমানিক ৭টার দিকে নানিয়ারচর সেনা জোনের সিনিয়র ওয়ারেন্ট অফিসার শহিদুল্লাহর সঙ্গে যোগাযোগ করেন এবং প্রয়োজনীয় তথ্য প্রদান করেন।

খবর পাওয়ার পর নানিয়ারচর সেনা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মশিউর রহমানের নির্দেশনায় সিনিয়র ওয়ারেন্ট অফিসার শহিদুল্লাহ নিজস্ব তথ্যসূত্রের মাধ্যমে চুরি হওয়া কাঠের অবস্থান শনাক্ত করেন। পরে সেনাবাহিনীর একটি বি-টাইপ টহল দল কৃষ্ণ মা ছড়া পুকুর এলাকায় অভিযান পরিচালনা করে চুরি হওয়া গোল কাঠগুলো উদ্ধার করতে সক্ষম হয়।

অভিযান শেষে ভুক্তভোগী ব্যবসায়ী মো. সোহেল ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধারকৃত কাঠগুলো তার বলে শনাক্ত করেন। স্থানীয়রা জানান, সেনাবাহিনীর দ্রুত ও পেশাদারিত্বপূর্ণ অভিযানের কারণে চুরি হওয়া বিপুল পরিমাণ কাঠ উদ্ধার সম্ভব হয়েছে। এ ঘটনায় এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির প্রতি মানুষের আস্থা আরও বৃদ্ধি পেয়েছে।

স্থানীয়দের মতে, বাংলাদেশ সেনাবাহিনীর এমন তৎপরতা অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং সাধারণ মানুষের জানমাল রক্ষায় তাদের আন্তরিকতা আবারও প্রমাণ করেছে।

 

 

আয়শা/২০ জুন ২০২৬,/সন্ধ্যা ৬:২২

▎সর্বশেষ

ad