ব্রেকিং নিউজ
হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৭৪ জাতি গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ শিশুর শিক্ষা ও স্বাস্থ্য : প্রধানমন্ত্রী ইরাকে আইআরজিসি’র গোপন সেল, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে হামলা যুক্তরাষ্ট্রে আর্জেন্টিনা সমর্থকদের গাড়িতে গুলি, নিহত ১ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে সংঘাতের শঙ্কা, দেশজুড়ে পুলিশের সতর্কতা রিজার্ভ চুরি মামলার খসড়া চার্জশিট নিয়ে প্রকাশিত তথ্য সিআইডির নয় সরকার ইতোমধ্যে অনেকগুলো অঘটন ঘটিয়েছে মধ্যপ্রাচ্য যুদ্ধে নিহতের সংখ্যা আসলে কত? সমঝোতার পর হরমুজ প্রণালি পাড়ি দিল ইরানের ১১ বাণিজ্যিক জাহাজ সেনাবাহিনী দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বপরিসরেও অবদান রাখছে : সেনাপ্রধান

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ফিফার কাছে ইরানের অভিযোগ

Ayesha Siddika | আপডেট: ১৯ জুন ২০২৬ - ০৭:৫৮:৩৩ পিএম

স্পোর্টসে ডেস্ক : যুদ্ধ পরিস্থিতির মধ্যেও বিশ্বকাপে অংশ নিয়েছে ইরান। তবে যুক্তরাষ্ট্রের মাটিতে অনুষ্ঠিত এই আসরে অংশ নিতে গিয়ে নানা ধরনের জটিলতার মুখে পড়েছে দেশটির জাতীয় ফুটবল দল।

বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে বেলজিয়ামের বিপক্ষে মাঠে নামার আগে নতুন এক সমস্যার সম্মুখীন হয়েছে তারা। যুক্তরাষ্ট্রে প্রবেশ ও অবস্থানসংক্রান্ত বিধিনিষেধকে বৈষম্যমূলক আখ্যা দিয়ে ফিফার কাছে আনুষ্ঠানিক অভিযোগ জানাতে যাচ্ছে ইরান ফুটবল ফেডারেশন। ফেডারেশনের এক মুখপাত্র বিষয়টি নিশ্চিত করেছেন।

ক্রীড়া সংবাদমাধ্যম ডেইলি স্পোর্টসের প্রতিবেদনে বলা হয়েছে, বেলজিয়ামের বিপক্ষে ম্যাচের দুই দিন আগে আয়োজক দেশে পৌঁছে অনুশীলন ও প্রস্তুতি সম্পন্ন করতে চেয়েছিল ইরান। ম্যাচ শেষে কিছু সময় বিশ্রাম নিয়ে পরে দেশ ছাড়ার পরিকল্পনাও ছিল তাদের।

তবে মার্কিন কর্তৃপক্ষ ইরানের এই আবেদন নাকচ করে দিয়েছে। এর ফলে ম্যাচের মাত্র এক দিন আগে যুক্তরাষ্ট্রে পৌঁছাতে পারবে দলটি এবং খেলা শেষ হওয়ার পরপরই তাদের শহর ত্যাগ করতে হবে।

তেহরানের কর্মকর্তাদের দাবি, যুক্তরাষ্ট্রের আরোপ করা এসব শর্ত দলের ওপর বাড়তি চাপ তৈরি করছে এবং বিশ্বকাপে অংশ নেওয়া সব দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করার নীতির সঙ্গে সাংঘর্ষিক।

তাদের মতে, এই বিধিনিষেধের কারণে দলের কোচিং স্টাফ ও কারিগরি দলের পরিকল্পিত প্রস্তুতি ও কৌশল বাস্তবায়নে গুরুতর বিঘ্ন ঘটছে। ইরান ফুটবল ফেডারেশন এখন ফিফার প্রতিক্রিয়ার অপেক্ষায় রয়েছে। দেশটির কর্মকর্তারা আশা করছেন, বিষয়টি পুনর্বিবেচনা করে সিদ্ধান্তে পরিবর্তন আনা হবে।

 

 

আয়শা/১৯ জুন ২০২৬,/সন্ধ্যা ৭:৪৪

▎সর্বশেষ

ad