ব্রেকিং নিউজ
হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৭৪ জাতি গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ শিশুর শিক্ষা ও স্বাস্থ্য : প্রধানমন্ত্রী ইরাকে আইআরজিসি’র গোপন সেল, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে হামলা যুক্তরাষ্ট্রে আর্জেন্টিনা সমর্থকদের গাড়িতে গুলি, নিহত ১ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে সংঘাতের শঙ্কা, দেশজুড়ে পুলিশের সতর্কতা রিজার্ভ চুরি মামলার খসড়া চার্জশিট নিয়ে প্রকাশিত তথ্য সিআইডির নয় সরকার ইতোমধ্যে অনেকগুলো অঘটন ঘটিয়েছে মধ্যপ্রাচ্য যুদ্ধে নিহতের সংখ্যা আসলে কত? সমঝোতার পর হরমুজ প্রণালি পাড়ি দিল ইরানের ১১ বাণিজ্যিক জাহাজ সেনাবাহিনী দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বপরিসরেও অবদান রাখছে : সেনাপ্রধান

অগ্রিম বুকিংয়ে ‘ককটেল টু’ ঝড়

Ayesha Siddika | আপডেট: ১৯ জুন ২০২৬ - ০৮:০৫:৪৬ পিএম

বিনোদন ডেস্ক : দীর্ঘ ১৪ বছরের অপেক্ষার পর বড় পর্দায় ফিরছে জনপ্রিয় রোমান্টিক কমেডি ফ্র্যাঞ্চাইজি ‘ককটেল’। ২০১২ সালে মুক্তিপ্রাপ্ত সাইফ আলি খান, দীপিকা পাডুকোন ও ডায়ানা পেন্টি অভিনীত ‘ককটেল’-এর সিক্যুয়াল ‘ককটেল ২’ ঘিরে দর্শকদের আগ্রহ এখন তুঙ্গে।

মুক্তির আগেই ছবিটির অগ্রিম টিকিট বিক্রির পরিসংখ্যান সেই উন্মাদনারই প্রমাণ দিচ্ছে। নতুন কিস্তিতে আগের তারকাদের জায়গায় দেখা যাবে শাহিদ কাপুর, কৃতি শ্যানন ও রাশমিকা মন্দানাকে। প্রেম, বন্ধুত্ব ও সম্পর্কের নতুন গল্প নিয়ে নির্মিত এই ছবির ট্রেলার ও গান ইতোমধ্যেই দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করেছে। অগ্রিম বুকিংয়ের হিসাব বলছে, মুক্তির আগেই ভারতে ছবিটির টিকিট বিক্রি থেকে আয় হয়েছে ২ কোটি ৪৯ লাখ রুপিরও বেশি।

ইন্ডাস্ট্রি ট্র্যাকার স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, ব্লকড সিটের হিসাব যোগ করলে সেই অঙ্ক বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৪ কোটি ৬৬ লাখ রুপিতে। ইতোমধ্যে দেশজুড়ে ৭০ হাজারের বেশি টিকিট বিক্রি হয়েছে।

সবচেয়ে বেশি অগ্রিম বুকিং হয়েছে মহারাষ্ট্রে। সেখানে ১ হাজার ৪৯১টি শোর জন্য টিকিট বিক্রি থেকে আয় হয়েছে প্রায় ৬২ লাখ ১৫ হাজার রুপি। ব্লকড সিটসহ সেই পরিমাণ প্রায় ৯৭ লাখ ২৪ হাজার রুপিতে পৌঁছেছে।

অগ্রিম বুকিংয়ের এই প্রবণতা দেখে চলচ্চিত্র বিশ্লেষকদের ধারণা, মুক্তির প্রথম দিনেই ছবিটি ৪ কোটির বেশি আয় করতে পারে। অন্যদিকে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, মুক্তির সময় ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে বুকিং আরো বাড়তে পারে। বর্তমান প্রবণতা অব্যাহত থাকলে প্রথম দিনে ‘ককটেল ২’-এর আয় ৫ থেকে ১০ কোটি রুপির মধ্যে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বিশেষ করে দিল্লি-এনসিআর, মুম্বাই, পুনে, বেঙ্গালুরু ও হায়দরাবাদের মতো বড় শহরগুলোতে দর্শকদের আগ্রহ সবচেয়ে বেশি লক্ষ্য করা যাচ্ছে। যদিও অগ্রিম বুকিংয়ের পরিসংখ্যানই একটি ছবির চূড়ান্ত সাফল্য নির্ধারণ করে না, তবে মুক্তির আগে দর্শকদের আগ্রহের মাত্রা বোঝার ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ সূচক হিসেবে বিবেচিত হয়।

 

 

আয়শা/১৯ জুন ২০২৬,/সন্ধ্যা ৭:৪৪

▎সর্বশেষ

ad