ব্রেকিং নিউজ
ইরাকে আইআরজিসি’র গোপন সেল, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে হামলা যুক্তরাষ্ট্রে আর্জেন্টিনা সমর্থকদের গাড়িতে গুলি, নিহত ১ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে সংঘাতের শঙ্কা, দেশজুড়ে পুলিশের সতর্কতা রিজার্ভ চুরি মামলার খসড়া চার্জশিট নিয়ে প্রকাশিত তথ্য সিআইডির নয় সরকার ইতোমধ্যে অনেকগুলো অঘটন ঘটিয়েছে মধ্যপ্রাচ্য যুদ্ধে নিহতের সংখ্যা আসলে কত? সমঝোতার পর হরমুজ প্রণালি পাড়ি দিল ইরানের ১১ বাণিজ্যিক জাহাজ সেনাবাহিনী দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বপরিসরেও অবদান রাখছে : সেনাপ্রধান নিরাপত্তার ঘেরাটোপ যেন সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয় : প্রধানমন্ত্রী রিজার্ভ চুরির মামলার খসড়া চার্জশিট: আতিউরসহ অভিযুক্ত ৬৪ জন

ব্রাজিল নাকি হাইতি জিতবে, ভবিষ্যদ্বাণী করল হাঙর রিতিনিয়া

Anima Rakhi | আপডেট: ১৯ জুন ২০২৬ - ০৬:৫৫:৪৬ পিএম

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ শুরু হওয়ার আগেই আলোচনায় উঠে এসেছিল এক হাঙর। ২০২৬ ফিফা বিশ্বকাপে ব্রাজিলের প্রথম ম্যাচে সেলেসাওদের জয়ের ভবিষ্যদ্বাণী করেছিল ব্রাজিলের রিও ডি জেনেইরো অ্যাকুয়ারিয়ামের হাঙর ‘রিতিনিয়া’। হাইতির সঙ্গে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের ম্যাচ নিয়েও পূর্বাভাস দিলো সে।

গত বৃহস্পতিবার রিও ডি জেনেইরো অ্যাকুয়ারিয়ামে বিশেষ এক আয়োজনের মাধ্যমে ব্রাজিল ও হাইতির মধ্যকার ম্যাচের সম্ভাব্য ফলাফল অনুমান করার চেষ্টা করা হয়। এ সময় লিওপার্ড প্রজাতির হাঙর রিতিনিয়ার সামনে দুই দলের প্রতীকসংবলিত দুটি বক্স রাখা হয়েছিল। সেখান থেকে রিতিনিয়া বেছে নিয়েছে ব্রাজিলের প্রতীক, যা আয়োজকদের ভাষায় সেলেসাওদের জয়ের ইঙ্গিত।

আগামীকাল শনিবার ভোরে হাইতির বিপক্ষে ম্যাচ খেলবে ব্রাজিল। আপাতত রিতিনিয়ার অনুমান ব্রাজিলিয়ানদের স্বস্তিতে রাখলেও মাঠে কঠিন পরীক্ষাই হয়তো দিতে হবে সেলেসাওদের। তাছাড়া প্রথম ম্যাচের ভবিষ্যদ্বাণী সঠিক না হওয়ার কারণে কিছুটা চিন্তা থাকছেই।

ফুটবলে প্রাণীদের মাধ্যমে ম্যাচের ফলাফল অনুমানের ঘটনা অবশ্য নতুন নয়। ২০১০ বিশ্বকাপে জার্মানির বিখ্যাত অক্টোপাস ‘পল’ একের পর এক ম্যাচের ফল সঠিকভাবে অনুমান করে বিশ্বজুড়ে আলোচনার জন্ম দিয়েছিল। সেই স্মৃতিই যেন ফিরিয়ে আনার চেষ্টা করেছে রিও অ্যাকুয়ারিয়াম কর্তৃপক্ষ। এবার তার ভবিষ্যদ্বাণী মিললেই স্বস্তি ফিরবে।

সূত্র: রয়র্টাস

কিউটিভি/অনিমা/১৯ জুন ২০২৬,/সন্ধ্যা ৬:৫৫

▎সর্বশেষ

ad