ব্রেকিং নিউজ
যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক অবিচ্ছেদ্য : মির্জা ফখরুল শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখছে ভারত: জয়সওয়াল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী মোজাফফর সেনা হেফাজতে এক সপ্তাহে বিশ্বে তেলের দাম বাড়ল ১২ শতাংশ যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ করতে চীনের নতুন ‘এআই জোট’ দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি তামিম ইকবাল

superadmin | আপডেট: ০৭ জুন ২০২৬ - ১০:৪৭:০৫ পিএম

ডেস্কনিউজঃ অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দুই মাস দায়িত্ব পালনের পর এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচিত সভাপতি হলেন তামিম ইকবাল।

আজ রবিবার (৭ জুন) মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়াম সংলগ্ন বিসিবি কার্যালয়ে বোর্ড পরিচালনা পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত হয়।

সন্ধ্যায় ভোট গণনা শেষে জানা যায়, তামিম সর্বোচ্চ ৭৩ ভোট পেয়েছেন।
এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করা হয়নি। তবে একটি সূত্র থেকে জানা গেছে, বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি নির্বাচিত হয়েছেন তামিম। বোর্ডের শীর্ষ পদে ১৭তম ব্যক্তি হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন সাবেক এই অধিনায়ক।

নির্বাচিত সভাপতি হিসেবে বিসিবিতে তিনি ষষ্ঠ।
সহসভাপতি পদে নির্বাচিত হয়েছেন ফাহিম সিনহা। তিনিও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

বিপুল/০৭.০৬.২০২৬/রাত ১০.৪২

▎সর্বশেষ

ad