ব্রেকিং নিউজ
টেস্ট বাবদ চিকিৎসকরা বছরে কমিশন পান ১৮৬১ কোটি টাকা রংপুর রেঞ্জে কুইক রেসপন্স টিম এর বিশেষ অভিযানে ১৬৭ জন গ্রেফতার ডুপডা’র নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ২৪ ঘণ্টায় রংপুর রেঞ্জের ৭ জেলায় ৪১ জন গ্রেফতার কুড়িগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেফতার শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াটা রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে ব্যাপক আয়োজন’ করছে বিএনপি রংপুরে আইজিপির উদ্যোগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে

লাউয়াছড়া বনে মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত, সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বিচ্ছিন্ন

superadmin | আপডেট: ২৯ মে ২০২৬ - ০৭:১৩:২৬ পিএম

ডেস্কনিউজঃ সিলেট থেকে ছেড়ে আসা তেলবাহী ট্রেন মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া বনে লাইনচ্যুত হয়েছে। এতে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

শুক্রবার বিকাল ৪ টার দিকে আখাউড়া-সিলেট রেল পথের লাউয়াছড়া বনের ২৯৪/৮ নম্বর পিলারের কাছে এ দুর্ঘটনা ঘটে।
কমলগঞ্জের ভানুগাছ রেলওয়ে স্টেশন মাস্টার গৌড়প্রসাদ দাশ পলাশ বিষয়টি নিশ্চিত করে জানান, সিলেট থেকে ছেড়ে আসা তেলবাহী ৯৬২ নম্বর ট্রেনটি শুক্রবার বিকালে লাউয়াছড়া উদ্যানে প্রবেশের পর হঠাৎ ধোঁয়া দেখতে পান ট্রেনে থাকা আরএনবি গোয়েন্দা সদস্য পরাগ বকুল দাস। পরে তিনি বিষয়টি তাৎক্ষণিকভাবে লোকোমাস্টারকে জানালে ট্রেনটি থামানো হয়। পরবর্তীতে দেখা যায়, ট্রেনটির একটি ওয়াগনের চারটি চাকা লাইনচ্যুত হয়েছে। তবে ওই ট্রেনে কোনো তেল ছিল না।

এ ঘটনায় বর্তমানে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। উদ্ধারকারী দল কাজ শুরু করেছে। লাইনচ্যুত ওয়াগন উদ্ধার শেষে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।

বিপুল/২৯.০৫.২০২৬/সন্ধ্যা ৭.০৮

▎সর্বশেষ

ad