ব্রেকিং নিউজ
টেস্ট বাবদ চিকিৎসকরা বছরে কমিশন পান ১৮৬১ কোটি টাকা রংপুর রেঞ্জে কুইক রেসপন্স টিম এর বিশেষ অভিযানে ১৬৭ জন গ্রেফতার ডুপডা’র নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ২৪ ঘণ্টায় রংপুর রেঞ্জের ৭ জেলায় ৪১ জন গ্রেফতার কুড়িগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেফতার শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াটা রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে ব্যাপক আয়োজন’ করছে বিএনপি রংপুরে আইজিপির উদ্যোগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে

আশুলিয়ায় মজুরি বোর্ড গঠনে শ্রমিক দলের আনন্দ র‍্যালী

Ayesha Siddika | আপডেট: ২৬ নভেম্বর ২০২৬ - ০৬:৫৩:১৭ পিএম
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : গার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে মজুরি বোর্ড গঠন করায় ঢাকার আশুলিয়ায় আনন্দ র‍্যালী করেছেন শ্রমিক দলের নেতাকর্মীরা। বৃহস্পতিবার বিকেলে থানা শ্রমিক দলের উদ্যোগে বাইপাইল থেকে র‍্যালিটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে যথাস্থানে এসে শেষ হয়।

সংগঠনটির সভাপতি আবিদুর রহমান পাষাণ ও সাধারণ সম্পাদক রবিউল ইসলামের নেতৃত্বে এতে অংশগ্রহণ করেন, যুগ্ম সাধারণ সম্পাদক মোকলেছুর রহমান, সাংগঠনিক সম্পাদক আনছার আলী ও বাংলাদেশ আন্তঃজিলা ট্রাক চালক ইউনিয়নের বাইপাইল শাখার সভাপতি মো. ইয়াসিন মীর, শ্রমিক দলের রাজ্জাক ফরাজি সহ আরও অনেকে।  

সভাপতি আবিদুর রহমান পাষাণ  বলেন, দীর্ঘদিনের আন্দোলনের পর মজুরি বোর্ড গঠন সরকারের ইতিবাচক উদ্যোগ। তারা শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নিয়ে সম্মানজনক ও বাস্তবসম্মত মজুরি কাঠামো ঘোষণার দাবি জানান। একটি মহল শ্রমিক পরিচয়ে বিভিন্ন কারখানায় হামলা ও ভাঙচুর করে গার্মেন্টস শিল্পকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। এসব ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান।

অন্যদিকে সাধারণ সম্পাদক রবিউল ইসলাম বলেন, একটি মহল শ্রমিক পরিচয়ে বিভিন্ন কারখানায় হামলা ও ভাঙচুর করে গার্মেন্টস শিল্পকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। এসব ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

 

 

আয়শা/২৬ নভেম্বর ২০২৬,/সন্ধ্যা ৬:৪৩

▎সর্বশেষ

ad