ব্রেকিং নিউজ
টেস্ট বাবদ চিকিৎসকরা বছরে কমিশন পান ১৮৬১ কোটি টাকা রংপুর রেঞ্জে কুইক রেসপন্স টিম এর বিশেষ অভিযানে ১৬৭ জন গ্রেফতার ডুপডা’র নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ২৪ ঘণ্টায় রংপুর রেঞ্জের ৭ জেলায় ৪১ জন গ্রেফতার কুড়িগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেফতার শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াটা রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে ব্যাপক আয়োজন’ করছে বিএনপি রংপুরে আইজিপির উদ্যোগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে

আটোয়ারীতে আমন ধান ও চাল সংগ্রহ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

Ayesha Siddika | আপডেট: ২৬ নভেম্বর ২০২৬ - ০৬:৩৯:৩৬ পিএম

মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে ২০২৬- ২৭ অর্থবছরের অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর)দুপুরে উপজেলা খাদ্য বিভাগের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা সংগ্রহ ও মনিটরিং কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার নিরুপমা রায়।

সভায় জানানো হয়, চলতি মৌসুমে আটোয়ারী উপজেলা থেকে মোট ১,০১৮ মেট্রিক টন আমন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। উপজেলার ছয় ইউনিয়ন থেকে সরাসরি প্রান্তিক ও প্রকৃত কৃষকদের কাছ থেকে এই ধান সংগ্রহ করা হবে। সভার সিদ্ধান্ত মতে প্রকৃত কৃষকদের কাছ থেকে আবেদন গ্রহণ ২৬ নভেম্বর থেকে শুরু হয়ে চলবে আগামী ৩ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত। প্রাপ্ত আবেদনগুলো যাঁচাই-বাছাই শেষে আগামী ৬ ডিসেম্বর ২০২৬ থেকে আনুষ্ঠানিকভাবে ধান ক্রয় কার্যক্রম শুরু হবে। প্রতি কেজি ধানের মূল্য নির্ধারণ করা হয়েছে ৩৫ টাকা।

অপরদিকে মিলারদের নিকট থেকে মোট ১ হাজার ১৩৫ মেট্রিক টন চাল সংগ্রহ করা হবে। প্রতি কেজি চালের মূল্য নির্ধারণ করা হয়েছে ৪৯ টাকা। মিলারদের সাথে চুক্তি সম্পাদনের সময়সীমা নির্ধারণ করা হয়েছে আগামী ১লা জানুয়ারি ২০২৭ থেকে ১০ জানুয়ারি ২০২৭ পর্যন্ত। সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার নিরুপমা রায় বলেন, স্থানীয় কৃষকদের কাছ থেকে সরকারের নির্ধরিত মূল্যে আমন ধান সংগ্রহ করা হবে।

এতে কৃষকরা তাদের উৎপাদিত ধানের ন্যায্যমূল্য পাবেন বলে আশা করা হচ্ছে। তিনি উপজেলা খাদ্য কর্মকর্তা ও খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের উদ্দেশ্যে আরো বলেন, ধান এবং চাল ক্রয় করতে হবে সম্পুর্ণ স্বচ্ছতার সাথে এবং সরকারি বিধি অনুসরন করে। কোন প্রকার অভিযোগ হলে দায়ভার সংশ্লিষ্টদেরকেই বহন করতে হবে। এসময় উপজেলা সংগ্রহ ও মনিটরিং কমিটির সদস্যরা সহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

 

 

আয়শা/২৬ নভেম্বর ২০২৬,/সন্ধ্যা ৬:৩৩

▎সর্বশেষ

ad