ব্রেকিং নিউজ
টেস্ট বাবদ চিকিৎসকরা বছরে কমিশন পান ১৮৬১ কোটি টাকা রংপুর রেঞ্জে কুইক রেসপন্স টিম এর বিশেষ অভিযানে ১৬৭ জন গ্রেফতার ডুপডা’র নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ২৪ ঘণ্টায় রংপুর রেঞ্জের ৭ জেলায় ৪১ জন গ্রেফতার কুড়িগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেফতার শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াটা রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে ব্যাপক আয়োজন’ করছে বিএনপি রংপুরে আইজিপির উদ্যোগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে

নওগাঁয় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন 

Ayesha Siddika | আপডেট: ২৬ নভেম্বর ২০২৬ - ০৯:৪০:২৯ পিএম
সজিব হোসেন  নওগাঁ প্রতিনিধি : “রপ্তানিমূখি প্রাণীসম্পদে গড়বো দেশ’ সবার আগে বাংলাদেশ” এ শ্লোগানে নওগাঁ জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০টায় প্রাণীসম্পদ সপ্তাহ উপলক্ষে নওগাঁ জেলা প্রশাসন ও জেলা প্রাণীসম্পদ অধিদপ্তরের আয়োজন সদর উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বণাঢ্য  রালি বের হয়ে উপজেলা চত্ত্বর প্রদক্ষিণ শেষে ফিতা ও ফেস্টন উড়িয়ে প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন করেন নওগাঁ সদর আসনের সংসদ সদস্য মোঃ জাহিদুল ইসলাম ধলু।

এসময় নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, নওগাঁ জেলা কৃষিসম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মনজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মনিরুল ইসলাম জেলা প্রাণীসম্পদ অফিসার ডাঃ জহুরুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন।পরে আলোচনা সভা ও প্রাণীসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়।  দিনব্যাপি এ প্রাণীসম্পদ প্রদর্শনীতে ৩০টি স্টল অংশ গ্রহণ করেছেন।

আয়শা/২৬ নভেম্বর ২০২৬,/রাত ৯:৩৩
▎সর্বশেষ

ad