ইরান ইস্যুতে আরব আমিরাতের প্রেসিডেন্টের সঙ্গে পুতিনের ফোনালাপ

Ayesha Siddika | আপডেট: ১৭ মে ২০২৬ - ০৪:৫০:৩২ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে ইরান সংঘাত নিয়ে আলোচনা করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।  রুশ প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিন এ তথ্য জানিয়েছে। 

শনিবার (১৬ মে) এক বিবৃতিতে ক্রেমলিন জানায়, দুই নেতা রাজনৈতিক ও কূটনৈতিক প্রক্রিয়া অব্যাহত রাখার গুরুত্বের ওপর জোর দেন, যাতে সমঝোতার ভিত্তিতে শান্তিচুক্তিতে পৌঁছানো সম্ভব হয়। এ সময় পুতিন ইউক্রেন যুদ্ধ-সংক্রান্ত মানবিক ইস্যুতে সংযুক্ত আরব আমিরাতের সহযোগিতার জন্য ধন্যবাদ জানান।

ইরান যুদ্ধে বিপাকে ইরাক, তেল-বাণিজ্যে বড় ধস অন্যদিকে, সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ডব্লিউিএএম জানায়, দুই নেতা মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক পরিস্থিতি নিয়েও আলোচনা করেন।

তারা বলেন, বর্তমান পরিস্থিতি আঞ্চলিক ও আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার ওপর গুরুতর প্রভাব ফেলছে। পাশাপাশি এটি আন্তর্জাতিক নৌ চলাচলের স্বাধীনতা, জ্বালানি নিরাপত্তা এবং বৈশ্বিক অর্থনীতিতেও বড় ধরনের প্রভাব ফেলছে।

 

 

আয়শা/ ১৭ মে ২০২৬,/বিকাল ৪:৪৫

▎সর্বশেষ

ad