ব্রেকিং নিউজ
হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৭৪ জাতি গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ শিশুর শিক্ষা ও স্বাস্থ্য : প্রধানমন্ত্রী ইরাকে আইআরজিসি’র গোপন সেল, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে হামলা যুক্তরাষ্ট্রে আর্জেন্টিনা সমর্থকদের গাড়িতে গুলি, নিহত ১ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে সংঘাতের শঙ্কা, দেশজুড়ে পুলিশের সতর্কতা রিজার্ভ চুরি মামলার খসড়া চার্জশিট নিয়ে প্রকাশিত তথ্য সিআইডির নয় সরকার ইতোমধ্যে অনেকগুলো অঘটন ঘটিয়েছে মধ্যপ্রাচ্য যুদ্ধে নিহতের সংখ্যা আসলে কত? সমঝোতার পর হরমুজ প্রণালি পাড়ি দিল ইরানের ১১ বাণিজ্যিক জাহাজ সেনাবাহিনী দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বপরিসরেও অবদান রাখছে : সেনাপ্রধান

দেশে ফিরলেন মোস্তাফিজ-তামিমরা, ২ দিন পর আসবেন নাহিদ-শরিফুল

Ayesha Siddika | আপডেট: ১২ এপ্রিল ২০২৬ - ০৯:১২:৫৮ পিএম

স্পোর্টস ডেস্ক : পাকিস্তান সুপার লিগে অভিযান শেষ করে দেশে ফিরেছেন বাংলাদেশের ৪ ক্রিকেটার মোস্তাফিজুর রহমান, তানজিদ হাসান তামিম, রিশাদ হোসেন ও পারভেজ হোসেন ইমন। তবে একটি বাড়তি ম্যাচ খেলার জন্য অনুমতি পেয়েছেন নাহিদ রানা ও শরিফুল ইসলাম।

রোববার সকালে একসঙ্গেই পাকিস্তান থেকে ঢাকায় এসেছেন মোস্তাফিজ, রিশাদসহ ৪ জন। পেশাওয়ার জালমির পরের ম্যাচটি খেলে মঙ্গলবার ফিরবেন দুই পেসার নাহিদ ও শরিফুল।
প্রাথমিকভাবে পিএসএল খেলতে যাওয়া বাংলাদেশের ক্রিকেটারদের ১২ এপ্রিল পর্যন্ত ছাড়পত্র দেওয়া হয়েছিল। সেই পর্যন্ত খেলে একসঙ্গেই ফেরার কথা ছিল সবার। তবে ১৩ এপ্রিল পেশাওয়ারের ম্যাচ থাকায় নাহিদ ও শরিফুল বাড়তি ২ দিন ছুটির আবেদন করেছেন।
করাচির ন্যাশনাল স্টেডিয়ামে সোমবার রাতে মুলতান সুলতান্সের মুখোমুখি হবে নাহিদ-শরিফুলদের পেশাওয়ার। এখন পর্যন্ত পাঁচ ম্যাচে ৪ জয় ও এক পরিত্যক্তসহ ৯ পয়েন্ট নিয়ে শীর্ষেই রয়েছে তারা।
পেশাওয়ারে নাহিদ-শরিফুলদের সতীর্থ ছিলেন তামিমও। তবে পাঁচ ম্যাচের একটিতেও খেলার সুযোগ হয়নি বাঁহাতি ওপেনারের। সে কারণেই হয়তো আর ছুটি বাড়াননি তিনি। পূর্ব নির্ধারিত সূচিতেই দেশে ফিরেছেন বাকি তিন ক্রিকেটারের সঙ্গে।
দেশে ফিরে এখন নিউ জিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রস্তুতিতে মন দেবেন তামিম, রিশাদ ও মোস্তাফিজ। ওয়ানডে দলে না থাকা পারভেজ ইমনের ছুটি ছিল ২১ এপ্রিল পর্যন্ত। কিন্তু কাঁধের চোটে পিএসএল থেকে ছিটকে গেছেন বাঁহাতি ওপেনার। দেশে ফিরে এখন বিসিবির মেডিকেল বিভাগের তত্ত্বাবধানে তার মাঠে ফেরার সময় নির্ধারিত হবে।  

 

 

আয়শা/১২ এপ্রিল ২০২৬,/রাত ৯:১২

▎সর্বশেষ

ad