ব্রেকিং নিউজ
টেস্ট বাবদ চিকিৎসকরা বছরে কমিশন পান ১৮৬১ কোটি টাকা রংপুর রেঞ্জে কুইক রেসপন্স টিম এর বিশেষ অভিযানে ১৬৭ জন গ্রেফতার ডুপডা’র নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ২৪ ঘণ্টায় রংপুর রেঞ্জের ৭ জেলায় ৪১ জন গ্রেফতার কুড়িগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেফতার শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াটা রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে ব্যাপক আয়োজন’ করছে বিএনপি রংপুরে আইজিপির উদ্যোগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে

রমজানের চাঁদ দেখা নিয়ে সৌদি আরবের বার্তা

Anima Rakhi | আপডেট: ১৬ ফেব্রুয়ারী ২০২৬ - ১১:৩৮:৩৭ এএম
ডেস্ক নিউজ : সৌদি আরবের জনগণকে রমজান মাসের চাঁদ দেখার আহ্বান জানানো হয়েছে। রবিবার (১৫ ফেব্রুয়ারি) দেশটির সুপ্রিম কোর্ট মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রমজান মাসের চাঁদ দেখার জন্য সৌদি আরবের সকল মুসলিম নাগরিকদের আহ্বান জানিয়েছে। 

এক বিবৃতিতে সৌদি সুপ্রিম কোর্ট জানায়, যারা চাঁদের দেখা পাবেন-চোখে কিংবা দূরবীক্ষণ যন্ত্রের মাধ্যমে-তাদের নিকটস্থ আদালতে গিয়ে সাক্ষ্য প্রদান করতে অনুরোধ করা হয়েছে।

রমজান মাসে মুসলমানরা ভোর থেকে সূর্যাস্ত পর্যন্ত যাবতীয় খাবার ও পানীয় থেকে এবং অন্যান্য শারীরিক চাহিদা থেকে বিরত থাকে। সূর্যাস্তের পর কিছু খাবার গ্রহণের মাধ্যমে রোজা ভাঙা হয়, যাকে ইফতার বলা হয়।
 
রমজান মাস উপলক্ষে সৌদি আরবসহ জিসিসিভুক্ত দেশগুলোতের সরকারি ও অনেক বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা/কর্মচারীদের কর্মঘণ্টা কমানো হয়েছে।

অনিমা/১৬ ফেব্রুয়ারী ২০২৬,/সকাল ১১:৩৮
▎সর্বশেষ

ad