ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

শাকিবের ‘প্রিন্স’-এর ফার্স্টলুক প্রকাশ, কোন চরিত্রে জ্যোতির্ময়ী?

Ayesha Siddika | আপডেট: ০২ ফেব্রুয়ারী ২০২৬ - ০৫:২৮:৫২ পিএম

বিনোদন ডেস্ক : ঢালিউড অভিনেতা শাকিব খানের নতুন সিনেমা ‘প্রিন্স’-এর ফার্স্টলুক প্রকাশ পেয়েছে। লম্বা চুল, মুখভর্তি দাড়ি আর চোখে সানগ্লাস; হাতে থাকা বড় এক বন্দুক থেকে বেরোচ্ছে আগুনের ঝলক। সামাজিক মাধ্যমে ১৭ সেকেন্ডের এমন ফার্স্টলুক দেখেই সিনেমাপ্রেমী দর্শকদের মাঝে বেশ উত্তেজনা ছড়িয়ে পড়ে। 

আবু হায়াত মাহমুদ পরিচালিত ‘প্রিন্স’ সিনেমায় শাকিব খানের এই মারকাটারি অ্যাকশন লুক ভক্তদের মাঝে উন্মাদনা সৃষ্টি করলেও সবার মনে একটিই প্রশ্ন— ‘প্রিন্স’ সিনেমায় কিং খানের নায়িকা জ্যোতির্ময়ী কুণ্ডু কোন চরিত্রে থাকছেন? এ সিনেমায় অভিনেত্রী জ্যোতির্ময়ী ও শাকিব খান জুটির রসায়ন দেখাতে গত ১০ দিন ধরে শ্রীলংকায় শুটিং চলছে।  সেখানে মূলত এ জুটির রোমান্টিক দৃশ্যগুলো ক্যামেরাবন্দি করা হচ্ছে। শুধু প্রেম নয়, গল্পের প্রয়োজনে অ্যাকশন দৃশ্যেও দেখা যেতে পারে অভিনেত্রী জ্যোতির্ময়ীকে।

সিনেমাটির পুরো দল শ্রীলংকায়। এখনো ২০ দিনের শুটিং বাকি। বাজেট সাশ্রয়ের পাশাপাশি নব্বই দশকের আবহাওয়া এবং লোকেশন হুবহু ফুটিয়ে তুলতেই শ্রীলংকাকে বেছে নেওয়া হয়েছে বলে জানিয়েছে পরিচালক ঘনিষ্ঠ একটি সূত্র। ‘অ্যানিমেল’খ্যাত চিত্রগ্রাহক অমিত রায়ের ক্যামেরায় পুরো দমে শুটিং চলছে। 

তবে এক সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে, ‘প্রিন্স’ সিনেমায় কলকাতার অভিনেত্রী জ্যোতির্ময়ী কুণ্ডুকে নব্বই দশকের একজন মধ্যবিত্ত পরিবারের মেয়ের চরিত্রে দেখা যাবে। শাকিব খানের বিপরীতে শুধু জ্যোতির্ময়ীই নন, থাকছেন জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণও। দুই নায়িকাকে ঘিরে শাকিবের এ ‘প্রিন্স’ মুক্তি পেতে যাচ্ছে আগামী ঈদেই। 

সম্প্রতি গণমাধ্যমের এক সাক্ষাৎকারে কিং খানের সঙ্গে কাজ করা প্রসঙ্গে উচ্ছ্বসিত অভিনেত্রী জ্যোতির্ময়ী কুণ্ডু বলেন, নায়ক নিজের ‘স্টারডম’ বুঝতে দেন না। কাজের সময় একেবারে মাটির কাছাকাছি থাকেন, প্রচণ্ড সহযোগিতা করেন। উনি খ্যাতনামা, বুঝতেই দেন না।

 

আয়শা/০২ ফেব্রুয়ারী ২০২৬,/বিকাল ৫:২৮

▎সর্বশেষ

ad