ব্রেকিং নিউজ
হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৭৪ জাতি গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ শিশুর শিক্ষা ও স্বাস্থ্য : প্রধানমন্ত্রী ইরাকে আইআরজিসি’র গোপন সেল, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে হামলা যুক্তরাষ্ট্রে আর্জেন্টিনা সমর্থকদের গাড়িতে গুলি, নিহত ১ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে সংঘাতের শঙ্কা, দেশজুড়ে পুলিশের সতর্কতা রিজার্ভ চুরি মামলার খসড়া চার্জশিট নিয়ে প্রকাশিত তথ্য সিআইডির নয় সরকার ইতোমধ্যে অনেকগুলো অঘটন ঘটিয়েছে মধ্যপ্রাচ্য যুদ্ধে নিহতের সংখ্যা আসলে কত? সমঝোতার পর হরমুজ প্রণালি পাড়ি দিল ইরানের ১১ বাণিজ্যিক জাহাজ সেনাবাহিনী দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বপরিসরেও অবদান রাখছে : সেনাপ্রধান

বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়ার নেপথ্যে কী

Ayesha Siddika | আপডেট: ১১ নভেম্বর ২০২৫ - ০৯:০৯:২৭ পিএম

স্পোর্টস ডেস্ক : দেশের বাজারে আজ থেকে নতুন দামে বিক্রয় হচ্ছে স্বর্ণ। এবার ভরিতে দুই হাজার ৫০৭ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দুই লাখ ৪ হাজার ২৮৩ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সোমবার (১০ নভেম্বর) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। আজ মঙ্গলবার থেকেই নতুন এ দাম বিক্রয় হবে স্বর্ণ।

নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে দুই লাখ ৪ হাজার ২৮৩ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি এক লাখ ৯৪ হাজার ৯৯৯ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি এক লাখ ৬৭ হাজার ১৪৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম এক লাখ ৩৮ হাজার ৯৪২ টাকা নির্ধারণ করা হয়েছে।

এদিকে বিশ্ববাজারেও বেড়েছে স্বর্ণের দাম। সোমবার (১০ নভেম্বর) স্পট মার্কেটে স্বর্ণের দাম আউন্সপ্রতি ৪ হাজার ৭৯ ডলার ৪৯ সেন্টে পৌঁছেছে, যা আগের দিনের তুলনায় প্রায় ২ শতাংশ বেশি এবং গত ২৭ অক্টোবরের পর সর্বোচ্চ। যুক্তরাষ্ট্রের ফিউচার মার্কেটে ডিসেম্বরে সরবরাহের জন্য স্বর্ণের দাম বেড়ে দাঁড়িয়েছে আউন্সপ্রতি ৪ হাজার ৮৭ ডলার ৮০ সেন্টে। একই দিনে ডলারের বিনিময় হার কমেছে দশমিক ১ শতাংশ।

মার্কিন অর্থনীতির প্রবৃদ্ধি কমতে পারে এমন আশঙ্কায় বিশ্ববাজারে স্বর্ণের দাম বেড়েছে। বিশ্লেষকরা বলছেন, অর্থনৈতিক মন্দার শঙ্কা বাড়ায় আগামী মাসে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড) সুদের হার আরও কমাতে পারে—এমন প্রত্যাশাই দাম বাড়ার মূল কারণ। 

রিলায়েন্স সিকিউরিটিজের সিনিয়র বিশ্লেষক জিগার ত্রিবেদী বলেন, ডলারের দরপতন এবং ভূরাজনৈতিক উত্তেজনা স্বর্ণের দাম বাড়িয়েছে। পাশাপাশি নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণের প্রতি চাহিদা বেড়েছে।

 

 

আয়শা/১১ নভেম্বর ২০২৫,/রাত ৯:০৬

▎সর্বশেষ

ad