ব্রেকিং নিউজ
এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে সালাহউদ্দিন আহমেদ রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী

আগুন পুড়ল ৫ দোকান

Mohon | আপডেট: ০১ অক্টোবর ২০২৫ - ০৩:৫১:৪২ পিএম

দূর্ঘটনা নিউজ ডেক্সঃ  গাজীপুরের কাপাসিয়া বাজারে আগুনে পাঁচটি দোকান পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আধাঘণ্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয়। বুধবার (১ অক্টোবর) সকাল সোয়া ১০টায় এ আগুনের সূত্রপাত হয়।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ মামুন কালবেলাকে বলেন, সকাল সোয়া ১০টার দিকে কাপাসিয়া বাজারে একটি রঙের দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে। পরে আগুন আশপাশের দোকানের ছড়িয়ে পড়ে। আগুন লাগার সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের দুই ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে।

তিনি আরও বলেন, আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা। এ সময় আগুনে পুড়ে যায় রঙের দোকানসহ পাঁচটি দোকান। অগ্নিকাণ্ডে কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তসাপেক্ষে বলা যাবে।

 

 

অনলাইন নিউজ ডেক্সঃ
কুইক টি ভি/রাজ/০১ অক্টোবর ২০২৫/বিকালঃ ০৩.৪০

এ বিভাগের অন্যান্য খবর

▎সর্বশেষ

ad