ব্রেকিং নিউজ
টেস্ট বাবদ চিকিৎসকরা বছরে কমিশন পান ১৮৬১ কোটি টাকা রংপুর রেঞ্জে কুইক রেসপন্স টিম এর বিশেষ অভিযানে ১৬৭ জন গ্রেফতার ডুপডা’র নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ২৪ ঘণ্টায় রংপুর রেঞ্জের ৭ জেলায় ৪১ জন গ্রেফতার কুড়িগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেফতার শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াটা রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে ব্যাপক আয়োজন’ করছে বিএনপি রংপুরে আইজিপির উদ্যোগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে

চুল পড়া বন্ধ করবে যেসব খাবার

Ayesha Siddika | আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০২৫ - ০২:৩১:০৯ পিএম

লাইফ ষ্টাইল ডেস্ক : চুল সব মানুষের সৌন্দর্য বাড়ায়। চুল পড়ার সমস্যা নারী-পুরুষ সবার জন্যই বেশ বিব্রতকর। যার মাথায় টাক পড়ে তিনিই কেবল বোঝেন চুলের মর্ম। প্রতিদিন ঝরে যাচ্ছে আপনার চুল। অনেক কিছু করেও হয়তো চুল পড়া বন্ধ করতে পারছেন না।

তবে চুল ঝরা, বিশেষ করে টাক পড়া রোধে নানাবিধ ওষুধ ও চিকিৎসকের পরামর্শ নিয়ে কোনো কাজে আসছে না। তবে আপনি জানেন কী? কিছু খাবার আছে যা খেলে আপনার চুল পড়া বন্ধ হবে। 

আসুন জেনে নেই এমন কিছু খাবার সম্পর্কে। যা আপনার চুল পড়া কমাতে পারে। 

সবুজ শাকসবজি

পালং শাক, বাঁধাকপি ও ব্রকলি ভিটামিন, মিনারেলস (খনিজ) এবং অ্যান্টিঅক্সিডেন্টের সব চাইতে ভাল উৎস।এই খাবারগুলো প্রতিদিন খেতে পারেন।এসব খাবার চুলের গোড়া মজবুদ করে। এছাড়া চুল পড়া কমায়।  

মাছ

সামুদ্রিক মাছ ও ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিড রয়েছে এমন মাছ খেতে পারেন। এসব মাছ আপনার চুল পড়া বন্ধে সাহায্যে করবে।সপ্তাহে ৩-৪ দিন  ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ মাছ খেলে চুল পড়া বন্ধ হবে।

গাজর

গাজর একটি সুস্বাদু সবজি যা হাতের কাছেই পাওয়া যায়। গাজর দেহের রোগপ্রতিরোধ বৃদ্ধি করে চুল ও ত্বকের যত্ন নেয়। 

গাজরে রয়েছে প্রচুর পরিমাণে বেটা ক্যারোটিন এবং ভিটামিন এ।যা চুলের গোঁড়ায় প্রাকৃতিক তেল তৈরি করে। যা চুলের গোঁড়া  মজবুদ করে ও চুল পড়া কমায়। 

 

 

আয়শা/০৪ সেপ্টেম্বর ২০২৫, /দুপুর ২:২৮

▎সর্বশেষ

ad