ব্রেকিং নিউজ
টেস্ট বাবদ চিকিৎসকরা বছরে কমিশন পান ১৮৬১ কোটি টাকা রংপুর রেঞ্জে কুইক রেসপন্স টিম এর বিশেষ অভিযানে ১৬৭ জন গ্রেফতার ডুপডা’র নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ২৪ ঘণ্টায় রংপুর রেঞ্জের ৭ জেলায় ৪১ জন গ্রেফতার কুড়িগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেফতার শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াটা রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে ব্যাপক আয়োজন’ করছে বিএনপি রংপুরে আইজিপির উদ্যোগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে

ভেনেজুয়েলার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান শুরু, নিহত ১১

Mohon | আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২৫ - ১২:২০:৩৬ পিএম

নিউজ ডেক্সঃ  ভেনেজুয়েলার বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করেছে যুক্তরাষ্ট্র। প্রথম দফার অভিযানে ১১ জন নিহত হয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে এ তথ্য জানিয়েছেন। খবর আলজাজিরার। ডোনাল্ড ট্রাম্প জানান, মার্কিন সেনাবাহিনী ভেনেজুয়েলা থেকে ট্রেন ডি আরাগুয়া গ্যাংয়ের জন্য মাদক পাচারের অভিযোগে একটি ছোট নৌকার ওপর হামলা চালিয়েছে। মঙ্গলবার তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যাল-এ একটি পোস্টে ট্রাম্প বোমা হামলার সাদা-কালো ড্রোন ফুটেজ শেয়ার করেন।

ট্রাম্প লিখেছেন, এই হামলায় ১১ জন সন্ত্রাসী নিহত হয়েছে। এই হামলায় মার্কিন বাহিনীর কোনো ক্ষতি হয়নি। দয়া করে এটিকে যুক্তরাষ্ট্রে মাদক আনার কথা ভাবছেন এমন যে কারও জন্য সতর্কীকরণ হিসেবে ব্যবহার করুন। সাবধান! ট্রাম্পের তথ্য মতে, মঙ্গলবার ভোরে এই বোমা হামলাটি ঘটে। এ ঘটনা ভেনেজুয়েলার রাষ্ট্রপতি নিকোলাস মাদুরোর সরকারের সঙ্গে উত্তেজনা আরও বাড়াল। ট্রাম্প বারবার আন্তর্জাতিক গ্যাং কার্যকলাপ পরিচালনার জন্য ভেনেজুয়েলাকে অভিযুক্ত করছেন। তবে স্বপক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করেননি।

মার্কিন বাহিনীর হামলার এক দিন আগেই ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো হুঁশিয়ারি দেন। তিনি বলেছেন, ক্যারিবীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি বৃদ্ধির লক্ষ্য তার সরকারকে উৎখাত করা। যদি মার্কিন বাহিনী আক্রমণ করে তবে তিনি ‘সশস্ত্র প্রজাতন্ত্র ঘোষণা’ করতে প্রস্তুত। সোমবার (১ সেপ্টেম্বর) সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মাদুরো। এ সময় তিনি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বেশ কড়া ভাষায় মন্তব্য করেন। মাদুরো বলেন, ভেনেজুয়েলা শান্তি চায় কিন্তু তার সেনাবাহিনী মার্কিন বাহিনীর যে কোনো আক্রমণের জবাব দিতে প্রস্তুত। তারা সামরিক হুমকির মাধ্যমে শাসন পরিবর্তন চাইছে। গত ১০০ বছরে আমাদের মহাদেশে দেখা সবচেয়ে বড় হুমকির মুখোমুখি ভেনেজুয়েলা।

তিনি সশস্ত্র প্রজাতন্ত্র ঘোষণা করার প্রতিশ্রুতি দিয়ে বলেন, যদি ভেনেজুয়েলায় আক্রমণ করা হয়, তাহলে আমরা আমাদের ভূখণ্ডের প্রতিরক্ষায় অবিলম্বে সশস্ত্র সংগ্রামে (জনযুদ্ধ) নামব।

অনলাইন নিউজ ডেক্সঃ
কুইক টি ভি/রাজ/০৩ সেপ্টেম্বর ২০২৫/দুপুরঃ ১২.০০
▎সর্বশেষ

ad