ব্রেকিং নিউজ
হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৭৪ জাতি গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ শিশুর শিক্ষা ও স্বাস্থ্য : প্রধানমন্ত্রী ইরাকে আইআরজিসি’র গোপন সেল, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে হামলা যুক্তরাষ্ট্রে আর্জেন্টিনা সমর্থকদের গাড়িতে গুলি, নিহত ১ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে সংঘাতের শঙ্কা, দেশজুড়ে পুলিশের সতর্কতা রিজার্ভ চুরি মামলার খসড়া চার্জশিট নিয়ে প্রকাশিত তথ্য সিআইডির নয় সরকার ইতোমধ্যে অনেকগুলো অঘটন ঘটিয়েছে মধ্যপ্রাচ্য যুদ্ধে নিহতের সংখ্যা আসলে কত? সমঝোতার পর হরমুজ প্রণালি পাড়ি দিল ইরানের ১১ বাণিজ্যিক জাহাজ সেনাবাহিনী দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বপরিসরেও অবদান রাখছে : সেনাপ্রধান

ইরানি রাষ্ট্রদূতকে বহিষ্কার করলো অস্ট্রেলিয়া

Anima Rakhi | আপডেট: ২৬ আগস্ট ২০২৫ - ০৩:১৪:৫৯ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : অস্ট্রেলিয়ার সরকার মঙ্গলবার মেলবোর্ন ও সিডনিতে ইহুদি-বিরোধী হামলার পিছনে ইরানের হাত থাকার অভিযোগ এনে দেশটির রাষ্ট্রদূতকে বহিষ্কার করেছে। তবে এখন পর্যন্ত ইরান এই অভিযোগের বিষয়ে কোনো মন্তব্য করেনি। খবর এএফপির।

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং এক সংবাদ সম্মেলনে বলেন, ‘অস্ট্রেলিয়া ইরানের রাষ্ট্রদূত ও আরও তিন জন কর্মকর্তাকে অস্ট্রেলিয়া ত্যাগের জন্য সাত দিনের সময় বেঁধে দিয়েছে।’

তিনি অস্ট্রেলিয়ান নাগরিকদের ইরানে ভ্রমণ না করার পরামর্শ দেন এবং দেশটিতে থাকা নাগরিকদের নিরাপদ থাকলে এখনই দেশে ফেরার আহ্বান জানান।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম কোনও রাষ্ট্রদূতকে বহিষ্কার করা হচ্ছে বলে জানান তিনি। একই সঙ্গে তেহরান থেকে নিজেদের রাষ্ট্রদূতকেও প্রত্যাহার করেছে ক্যানবেরা।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী আলবেনিজে জানান, তার সরকার ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসকে (আইআরজিসি) সন্ত্রাসবাদী সংগঠন হিসেবে ঘোষণা করবে।

অ্যান্থনি আলবেনিজে বলেন, এই হামলাগুলো বিপজ্জনক আক্রমণ, যা একটি বিদেশি দেশের পরিকল্পনায় করা হয়েছে। গত বছর সংঘটিত এই হামলায় কোনো ব্যক্তি আহত হননি।

অস্ট্রেলিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স অর্গানাইজেশন (এএসআইও) প্রধান মাইক বার্জেস জানান, তার সংস্থার কাছে এমন গোয়েন্দা তথ্য রয়েছে যে ইরান সম্ভবত আরও ইহুদিবিরোধী হামলার পরিকল্পনায় জড়িত।

বার্জেস বলেন, ইরান তার জড়িত থাকার তথ্য লুকানোর চেষ্টা করেছে, তবে এএসআইও অনুমান করছে তারা গত বছরের ২০ অক্টোবর সিডনির লুইস কন্টিনেন্টাল কিচেন এবং ৬ ডিসেম্বর মেলবোর্নের আডাস ইস্রায়েল সিনাগগ হামলার পেছনে ছিল।

কুইকটিভি/অনিমা/২৬ আগস্ট ২০২৫/বিকাল ৩:১৪

▎সর্বশেষ

ad