ব্রেকিং নিউজ
হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৭৪ জাতি গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ শিশুর শিক্ষা ও স্বাস্থ্য : প্রধানমন্ত্রী ইরাকে আইআরজিসি’র গোপন সেল, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে হামলা যুক্তরাষ্ট্রে আর্জেন্টিনা সমর্থকদের গাড়িতে গুলি, নিহত ১ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে সংঘাতের শঙ্কা, দেশজুড়ে পুলিশের সতর্কতা রিজার্ভ চুরি মামলার খসড়া চার্জশিট নিয়ে প্রকাশিত তথ্য সিআইডির নয় সরকার ইতোমধ্যে অনেকগুলো অঘটন ঘটিয়েছে মধ্যপ্রাচ্য যুদ্ধে নিহতের সংখ্যা আসলে কত? সমঝোতার পর হরমুজ প্রণালি পাড়ি দিল ইরানের ১১ বাণিজ্যিক জাহাজ সেনাবাহিনী দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বপরিসরেও অবদান রাখছে : সেনাপ্রধান

নির্বাচনের আগ পর্যন্ত বিশেষ অভিযান চলবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

Anima Rakhi | আপডেট: ০৪ আগস্ট ২০২৫ - ০২:১৩:২৯ পিএম
ডেস্ক নিউজ : জাতীয় নির্বাচনের আগ পর্যন্ত আইন-শৃঙ্খলা বাহিনীর বিশেষ অভিযান চলবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।সোমবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইন-শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “পুরো দেশব্যাপী বিশেষ অভিযান চলছে। এটা ইলেকশনের আগ পর্যন্তই চলতে হবে। অস্বীকার করার উপায় নাই যে, আমাদের যে পরিমাণ হাতিয়ার চলে গেছে আমরা তো সব উদ্ধার করতে পারি নাই। এগুলো উদ্ধার করার জন্য আমাদের চেষ্টা সবসময় জারি আছে।”

বর্তমান আইনশৃঙ্খলা বাহিনী নিয়েই আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ‘খুব ভালোভাবে করা যাবে’ বলে আশা প্রকাশ করেছেন তিনি।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে সরকার পরিস্থিতির উন্নয়নে চেষ্টা করছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, “কাঙ্খিত উন্নতি হওয়া, হয়তো আমরা অতটুক উন্নতি করতে পারি নাই। আমাদের দেশ স্বাধীন হইছে ৫৪ বছর। এই ৫৪ বছরেও যে আইনশৃঙ্খলা পরিস্থিতি খুব ভালো এটা কোন মিডিয়া বা সাধারণ পারসেপশনে আছে কোথাও? আমরাতো ওই স্ট্যান্ডার্ডেই কোন সময় যেতে পারি নাই। আমরা আমাদের লেভেলে থেকে চেষ্টা করে যাচ্ছি যতটুকু উন্নতি করা যায়।”

শিক্ষার্থী-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের পতনের বর্ষপূর্তির দিন পাঁচই অগাস্ট ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউয়ে ‘জুলাই ঘোষণাপত্র’ উপস্থাপন করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।

এ উপলক্ষে নেয়া বিভিন্ন কর্মসূচিতে নিরাপত্তা নিয়ে করা এক প্রশ্নে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “পাঁচই অগাস্ট নিয়া কোন ধরনের আতঙ্কের কোন কারণই নাই। আল্লাহয় দিলে সব কিছু সব প্রোগ্রাম হবে সব ভালোভাবে হয়ে যাবে।”

পুলিশ কেন মব ভায়োলেন্স নিয়ন্ত্রণ করছে না- এমন প্রশ্নে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “মব ভায়োলেন্স তো কমছে। এটা আস্তে আস্তে একেবারে ইলিমিনেট হয়ে যাবে। আমরা মব ভায়োলেন্সের ক্ষেত্রে কোন ধরনের ছাড় দেব না।”

কোন দলকে বেশি পুলিশী নিরাপত্তা দেওয়া হচ্ছে কী না- এমন প্রশ্নে তিনি বলেন, সবাইকে সমান নিরাপত্তা দেওয়া হচ্ছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “যে একটু বেশি ভালনারেবল, তারে একটু বেশি প্রোটেকশন দেওয়া হয়। যে একটু কম ভালনারেবল তারে একটু কম প্রোটেকশন দেওয়া হয়।”

কুইকটিভি/অনিমা/০৪ অগাস্ট ২০২৫,/দুপুর ২:১৩
▎সর্বশেষ

ad