ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

সেমিতেও প্রতিপক্ষ পাকিস্তান, এবারও কি বয়কট করবে ভারত?

Ayesha Siddika | আপডেট: ৩০ জুলাই ২০২৫ - ০৭:২৬:৪৮ পিএম

স্পোর্টস ডেস্ক : ইংল্যান্ডে চলমান ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডসের (ডব্লিউসিএল) সেমিফাইনালে আগামী ৩১ জুলাই মুখোমুখি হওয়ার কথা ভারত চ্যাম্পিয়নস ও পাকিস্তান চ্যাম্পিয়নসের। কিন্তু এই হাইভোল্টেজ সেমিফাইনাল ঘিরে এখন তৈরি হয়েছে অনিশ্চয়তার মেঘ।

যুবরাজ সিংয়ের নেতৃত্বে ভারত চ্যাম্পিয়নরা ওয়েস্ট ইন্ডিজ চ্যাম্পিয়নদের বিপক্ষে বড় জয় তুলে নিয়ে সেমিফাইনালে উঠেছে। তবে সেমিফাইনালে তারা আদৌ মাঠে নামবে তো? এ নিয়ে শুরু হয়েছে জল্পনা কল্পনা। কারণ গ্রুপ পর্বে যে ভারত পাকিস্তানের বিপক্ষে ম্যাচটা বয়কট করেছিল!

গ্রুপ পর্বে ভারত চ্যাম্পিয়নস রাজনৈতিক ও নিরাপত্তাজনিত উদ্বেগের কারণ দেখিয়ে ম্যাচটা খেলেনি। সেই ম্যাচ বাতিল হয়ে যায়। নিয়মানুসারে ওয়াকওভার পেয়ে পাকিস্তানের পকেটেই দুই পয়েন্ট যাওয়ার কথা। কিন্তু সেখানে দুই দলকেই একটি করে পয়েন্ট দেওয়া হয়। শিখর ধাওয়ান, সুরেশ রায়না, হরভজন সিং ও ইরফান পাঠানের মতো সাবেক তারকা তখন স্পষ্টভাবে জানিয়েছিলেন, তারা পাকিস্তানের বিপক্ষে খেলবেন না।

এমন সিদ্ধান্তকে কেউ সমর্থন করেছেন, আবার অনেকে কঠোরভাবে সমালোচনা করেছেন। অনেকেই প্রশ্ন তুলেছেন—যেখানে ভারতীয় জাতীয় দল এশিয়া কাপ ২০২৫ ও টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে খেলবে, সেখানে সাবেক ক্রিকেটারদের এমন বয়কট কেমন বার্তা দিচ্ছে?এই বিতর্কের মাঝেই ভারত-পাকিস্তান ম্যাচ থেকে নিজেদের স্পনসরশিপ প্রত্যাহার করে নেয় ‘ইজমাইট্রিপ’। তারা জানায়, ‘সন্ত্রাস আর ক্রিকেট একসাথে চলতে পারে না।’

সেমিফাইনালে যদি ভারত চ্যাম্পিয়নরা আবারও খেলতে অস্বীকার করে, তাহলে তিনটি বড় প্রভাব পড়তে পারে। প্রথমত, পাকিস্তান চ্যাম্পিয়নরা ওয়াকওভার পেয়ে সরাসরি ফাইনালে উঠে যাবে। দ্বিতীয়ত, ডব্লিউসিএল আরও সমালোচনার মুখে পড়বে এবং আর্থিক ক্ষতির শিকার হবে। তৃতীয়ত, ভারতীয় দলের অবস্থান নিয়ে আরও প্রশ্ন উঠবে—একদিকে আন্তর্জাতিক টুর্নামেন্টে পাকিস্তানের মুখোমুখি হচ্ছে, অন্যদিকে ডব্লিউসিএলে খেলছে না!

তবে যারা বয়কটকে সমর্থন করছেন, তারা বলছেন—‘এটা জাতীয় দল নয়, বরং অবসরপ্রাপ্ত খেলোয়াড়দের দল। তারা চাইলে নীতিগত অবস্থান নিতে পারেন।’তবে শেষ পর্যন্ত ভারত চ্যাম্পিয়নরা মাঠে নামবে কি না, সেটাই এখন কোটি টাকার প্রশ্ন।

 

 

আয়শা/৩০ জুলাই ২০২৫,/সন্ধ্যা ৬:৪৩

▎সর্বশেষ

ad