ব্রেকিং নিউজ
মাঝ আকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষে ফিলিপিন্সের ৪ পাইলট নিহত প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সংবিধান সংশোধন: বিশেষ কমিটির নবম বৈঠক চলছে মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা সম্পন্ন হওয়ায় রংপুর রেঞ্জ ডিআইজির কৃতজ্ঞতা হুমকিতে ব্যাংক-সরকারি পোর্টালে সাইবার হামলার আশংকা, উচ্চ সতর্কতা জারি প্রধানমন্ত্রীর সফরকালে জাপানে থাকবেন না রাষ্ট্রদূত শান্তিপূর্ণভাবে পূজা সম্পন্ন হওয়ায় আইজিপিকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের ধন্যবাদ কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিএনপির কমিটি বাতিলের দাবি, বিক্ষোভ ও কুশপুত্তলিকা দাহ

ওমানের অবৈধ প্রবাসীদের জন্য সুখবর..

Mohon | আপডেট: ৩১ জুলাই ২০২৫ - ০১:৪৯:৪২ পিএম

আর্ন্তজাতিক নিউজঃ অবস্থানরত অবৈধ প্রবাসীদের সুখবর দিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল। বুধবার (৩০ জুলাই) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে এক পোস্টে এ তথ্য জানান তিনি। পোস্টে আসিফ নজরুল লিখেছেন, ওমানে অবস্থানরত প্রবাসী কর্মীদের বৈধকরণের মেয়াদ ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। এর মধ্যে কেউ নিজ থেকে বৈধকরণের জন্য যোগাযোগ করলে জরিমানাও দিতে হবে না।

তিনি লেখেন, যাদের বৈধ কাগজ নেই তাদের এই সুযোগ গ্রহণ করার অনুরোধ করছি। প্রয়োজনে বাংলাদেশ দূতাবাসের সঙ্গে যোগাযোগ করুন। জনসাধারণের অনুরোধ ও উপকারভোগীদের প্রয়োজনীয় সুযোগ দেওয়ার স্বার্থে এ সময়সীমা বাড়ানো হয়েছে উল্লেখ করে ওমানের শ্রম মন্ত্রণালয় জানিয়েছে, এ সিদ্ধান্তে আরও অধিকসংখ্যক প্রবাসী ও নিয়োগকর্তা শ্রম আইনের আওতায় বৈধতা পাওয়ার সুযোগ পাবেন।

সংশ্লিষ্টরা মনে করছেন, ওমানে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের জন্য এটি একটি বড় সুযোগ। তবে সময়মতো পদক্ষেপ না নিলে ভবিষ্যতে জেল-জরিমানার মুখে পড়ার ঝুঁকি রয়েছে।

অনলাইন নিউজ ডেক্সঃ
কুইকটিভি/রাজ/৩১জুলাই২০২৫/দুপুরঃ ০১.৪৮
▎সর্বশেষ

ad