ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

‘চোরাই মোটরসাইকেল গ্যারেজে রেখে বিক্রি করত তারা’

Mohon | আপডেট: ৩১ জুলাই ২০২৫ - ০১:৫৮:১৬ পিএম

নিউজ ডেক্সঃ  চাঁদপুরে চোরাই ছয় মোটরসাইকেল উদ্ধারসহ তিন চোরকে আটক করেছে পুলিশ। চক্রটি চোরাই মোটারসাইকেল গ্যারেজে রেখে বিক্রি করত বলে জানিয়েছে পুলিশ। বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে চাঁদপুর সদর মডেল থানায় প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান এ তথ্য জানান।

আটক তিনজন হলেন—চাঁদপুরের ফরিদগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাচারিয়া এলাকার পশ্চিম পাঠান বাড়ির রাফসান ইসলাম নিলয় (২০), ফরিদগঞ্জ ১৫ নম্বর রূপসা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বারো পাইকা এলাকার মো. ইয়ামিন (২১) ও সদরের ৮ নম্বর বাগাদী ইউনিয়নের খান বাড়ি নিজগাছতলা এলাকার মান্নান খানের ছেলে আব্দুস সালাম (২৬)। অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান বলেন, গত ৩০ জুন বিকেলে শহরের বাসস্ট্যান্ড এলাকা থেকে দুজন মোটরসাইকেল চোরকে একটি চোরাই মোটরসাইকেলসহ আটক করা হয়। তাদের দেওয়া তথ্যে, চোরাই মোটরসাইকেল যেখানে বিক্রি করে সেই সালাম মোটরসের মালিক আব্দুস সালামকে আরও একটি চোরাই মোটরসাইকেলসহ আটক করা হয়। পরে আরও চারটি মোটরসাইকেলসহ মোট ছয়টি উদ্ধার করা হয়।

অনলাইন নিউজ ডেক্সঃ
কুইকটিভি/রাজ/৩১জুলাই২০২৫/দুপুরঃ ০১.৫৭

এ বিভাগের অন্যান্য খবর

▎সর্বশেষ

ad