ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

সাবেক সমন্বয়ক রিয়াদের বাসা থেকে ২ কোটি ২৫ লাখ টাকার চেক উদ্ধার..

Mohon | আপডেট: ৩০ জুলাই ২০২৫ - ০৩:২৫:৩৫ পিএম

নিউজ ডেক্সঃ গুলশানে সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় চাঁদা আদায়ের অভিযোগে গ্রেপ্তারকৃত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আব্দুর রাজ্জাক রিয়াদের বাসা থেকে ২ কোটি ২৫ লাখ টাকার চেক উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩০ জুলাই) সকালে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মুখপাত্র মুহাম্মদ তালেবুর রহমান।

ডিএমপির পক্ষ থেকে জানানো হয়, রিয়াদসহ গ্রেপ্তারদের জিজ্ঞাসাবাদের ভিত্তিতে এই চেক উদ্ধার করা হয়। বিষয়টি নিয়ে কলাবাগান থানায় নতুন করে একটি মামলার প্রস্তুতি চলছে।

এর আগে, গত ২৬ জুলাই সন্ধ্যায় গুলশানের ৮৩ নম্বর রোডে সাবেক এমপি শাম্মী আহমেদের বাসা থেকে ১০ লাখ টাকা চাঁদা নেওয়ার পর আরও ৪০ লাখ টাকা দাবি করতে গিয়ে পাঁচজনকে হাতেনাতে গ্রেপ্তার করে পুলিশ। তারা হলেন, আব্দুর রাজ্জাক রিয়াদ (২৫), মো. সাকাদাউন সিয়াম (২২), সাদমান সাদাব (২১), মো. আমিনুল ইসলাম (১৩) ও ইব্রাহীম হোসেন (২৪)। গ্রেপ্তারদের মধ্যে রিয়াদ নোয়াখালীর সেনবাগ উপজেলার বাসিন্দা। ঢাকার ধানমন্ডিতে বসবাস করতেন তিনি।

ডিএমপির তথ্য অনুযায়ী, রিয়াদ ও ইব্রাহীম ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের’ শীর্ষ নেতৃত্বে ছিলেন। ইব্রাহীম ঢাকা মহানগর শাখার আহ্বায়ক এবং অপর তিনজন ছিলেন সংগঠনের সদস্য। ধৃত আমিনুল ইসলাম এখনো স্কুলছাত্র।

মামলার অভিযোগে জানা যায়, গত ১৭ জুলাই রিয়াদ ও তার সহযোগী অপু শাম্মী আহমেদের বাসায় গিয়ে ৫০ লাখ টাকা ও স্বর্ণালঙ্কার দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে ‘সরকারি দলের দোসর’ বলে অভিহিত করে পুলিশে ধরিয়ে দেওয়ার হুমকি দেন তারা। একপর্যায়ে ভুক্তভোগী ১০ লাখ টাকা দিয়ে রক্ষা পান। এরপর ১৯ ও ২৬ জুলাই ফের চাঁদা দাবি করতে গেলে পুলিশ পাঁচজনকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করে। অভিযুক্ত অপু সেসময় পালিয়ে যান। এ ঘটনার জেরে সংগঠনটির তিন সদস্যকে বহিষ্কার করে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’। একইসঙ্গে সংগঠনটির কেন্দ্রীয় কমিটি ব্যতীত দেশের সব শাখা কমিটি স্থগিত ঘোষণা করা হয়।

এক সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি রিফাত রশিদ বলেন, বাংলাদেশের ইতিহাসে এই প্রথম কোনো সংগঠন স্বেচ্ছায় নিজেদের কমিটি স্থগিত করল। যারা সংগঠনের নাম ব্যবহার করে অপরাধ করছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক।

এদিকে ঢাকার একটি আদালত চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার ৫ জনের মধ্যে চারজনের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছে। তারা হলেন, আব্দুর রাজ্জাক রিয়াদ, ইব্রাহীম হোসেন, সাকাদাউন সিয়াম ও সাদমান সাদাব। ডিএমপি জানিয়েছে, তদন্তের অগ্রগতি অনুযায়ী অন্য আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে।

অনলাইন নিউজ ডেক্স:
কুইকটিভি/রাজ/৩০ জুলাই ২০২৫/বিকাল:3.২৫
▎সর্বশেষ

ad