ব্রেকিং নিউজ
ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক অবিচ্ছেদ্য : মির্জা ফখরুল

বিভক্ত জাতীয় পার্টির আয়-ব্যয় বেড়েছে..

Mohon | আপডেট: ৩০ জুলাই ২০২৫ - ০৩:৩৫:০৬ পিএম

নিউজ ডেক্স :  বিভক্তির মধ্য দিয়েও জাতীয় পার্টির (জাপা) আয় ও ব্যয় দুই-ই বেড়েছে। ২০২৪ সালে দলটির আয় হয়েছে ২ কোটি ৬৪ লাখ ৩৮ হাজার ৯৩৮ টাকা এবং ব্যয় হয়েছে ১ কোটি ৭৯ লাখ ৮৮ হাজার ৪৪ টাকা। অর্থাৎ দলটির স্থিতি রয়েছে ৮৪ লাখ ৫০ হাজার ৮৯৪ টাকা, যা আগের বছরের তুলনায় কিছুটা কম।

বুধবার (৩০ জুলাই) জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য রেজাউল ইসলাম ভূঁইয়া নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদের কাছে ২০২৪ সালের নিরীক্ষিত আয়-ব্যয়ের হিসাব জমা দেন। জাতীয় পার্টির দেয়া হিসাব অনুযায়ী, দলটি মূলত মনোনয়ন ফরম বিক্রি, সদস্য চাঁদা ও প্রকাশনা বিক্রির মাধ্যমে আয় করে। ব্যয়ের বড় অংশ যায় প্রচার কার্যক্রম, কর্মচারীদের বেতন ও প্রশাসনিক খাতে।

এর আগে ২০২৩ সালে দলটির আয় ছিল ২ কোটি ২২ লাখ ২ হাজার ৪০৫ টাকা, ব্যয় ছিল ১ কোটি ১৩ লাখ ১৮ হাজার ৫২৫ টাকা। আর ২০২২ সালে আয় হয়েছিল ২ কোটি ২৯ লাখ ১৪ হাজার ৯৬৮ টাকা, ব্যয় হয়েছিল ১ কোটি ২৮ লাখ ৩৭ হাজার ৫৪২ টাকা। ওই বছর দলের ব্যাংক স্থিতি ছিল ১ কোটি ৭ লাখ ৭৭ হাজার ৪২৬ টাকা।

২০২১ সালের হিসাবে জাপার মোট আয় ছিল ২ কোটি ৯ লাখ ৮৫ হাজার ১৫৪ টাকা, ব্যয় ৮৪ লাখ ৬৮ হাজার ১৩৪ টাকা এবং বছর শেষে স্থিতি দাঁড়ায় ১ কোটি ২৫ লাখ ১৭ হাজার ২০ টাকা। ২০২০ সালে দলটির ব্যয় ছিল ৭৬ লাখ ৪ হাজার ১২০ টাকা এবং উদ্বৃত্ত ছিল ৫১ লাখ ৬৮ হাজার ৭৫৭ টাকা ৫৪ পয়সা।

২০০৮ সালে রাজনৈতিক দল নিবন্ধন বাধ্যতামূলক করার পর থেকে প্রতি বছর ৩১ জুলাইয়ের মধ্যে আগের পঞ্জিকা বছরের (১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর) আয়-ব্যয়ের হিসাব নির্বাচন কমিশনে জমা দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে। এসব হিসাব অবশ্যই স্বীকৃত চার্টার্ড অ্যাকাউন্টিং ফার্ম দিয়ে নিরীক্ষিত হতে হয়।

বর্তমানে দেশে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৫০টি। তবে এবার প্রথমবারের মতো আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত থাকায় দলটি এই প্রতিবেদন জমার আওতার বাইরে রয়েছে। বিএনপি, জামায়াত ও জাতীয় পার্টি সহ বাকি নিবন্ধিত দলগুলো তাদের অডিট রিপোর্ট জমা দিচ্ছে।

 

অনলাইন নিউজ ডেক্স:
কুইকটিভি/রাজ/৩০ জুলাই ২০২৫/বিকাল: ৩.৩৩
▎সর্বশেষ

ad