ব্রেকিং নিউজ
ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক অবিচ্ছেদ্য : মির্জা ফখরুল

শ্বশুরবাড়ি থেকে আ.লীগ নেতা গ্রেপ্তার..

Mohon | আপডেট: ৩১ জুলাই ২০২৫ - ০২:২৩:২১ পিএম

নিউজ ডেক্সঃ নোয়াখালী হাতিয়ায় শ্বশুরবাড়িতে থেকে নাশকতা করার চেষ্টায় সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগ সভাপতি আলাউদ্দিন বেদনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃস্পতিবার (৩১ জুলাই) ভোরে উপজেলার বুড়িরচর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের জোড়খালী গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি একই এলাকার নুরুল ইসলামের মেয়ের জামাই।

গ্রেপ্তার আলাউদ্দিন বেদন চট্টগ্রামের সন্দ্বীপ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড হরিষপুর গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে। তিনি সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগের সভাপতি।

হাতিয়া থানা পুলিশ সূত্রে জানা গেছে, দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে গোপনে সংঘবদ্ধ হচ্ছে আওয়ামী লীগের কিছু লোকজন। গোপন সংবাদের ভিত্তিতে নিশ্চিত হয়ে অভিযান চালায় পুলিশের একটি টিম। এ সময় জোড়খালী গ্রামের কালাম হাজীর বাড়ির বাগান থেকে বেদনকে পালিয়ে থাকা অবস্থায় গ্রেপ্তার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তার সঙ্গে থাকা আরও ১৫-২০ সহযোগী পালিয়ে গেছে।

হাতিয়া থানা ওসি এ কে এম আজমল হুদা বিষয়টি নিশ্চিত করে বলেন, আলাউদ্দিন বেদনকে আদালতে সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে নাশকতায় জড়িত থাকার অভিযোগে মামলা করা হয়েছে। তার সঙ্গে থাকা সহযোগীদের গ্রেপ্তারে অভিযান পরিচালনা করা হবে।

অনলাইন নিউজ ডেক্সঃ
কুইকটিভি/রাজ/৩১জুলাই২০২৫/দুপুরঃ ২.২০

এ বিভাগের অন্যান্য খবর

▎সর্বশেষ

ad