ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

বার্সার সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ালেন ফরাসি ডিফেন্ডার

Ayesha Siddika | আপডেট: ৩১ জুলাই ২০২৫ - ০২:১৩:২৮ পিএম

স্পোর্টস ডেস্ক : ২০২২ সালে সেভিয়া ছেড়ে বার্সেলোনায় যোগ দেন কুন্দে। এরপর হয়ে ওঠেন ক্লাবটির সেরা ডিফেন্ডারদের একজন। বার্সেলোনার হয়ে জিতেছেন নানা ট্রফি। আর এই ক্লাবের হয়ে আরও শিরোপা জিততে চান ফরাসি এই ডিফেন্ডার। বর্তমানে বার্সেলোনার সঙ্গে দক্ষিণ কোরিয়া সফরে আছেন কুন্দে। সেখানে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে নিজের নতুন চুক্তির কথা বলেন কুন্দে। তার পাশাপাশি তিনি বলেন, বার্সেলোনা ছাড়ার ইচ্ছা নেই তার।

কুন্দে বলেন, ‘হ্যাঁ, এটা এখন কেবল সময়ের ব্যাপার। আমরা (বার্সেলোনায়) ফেরার পর সব আনুষ্ঠানিকতা সেরে ফেলা হবে। আমি দারুণ খুশি। বেশ দ্রুতই সবকিছু হয়ে গেছে। ক্লাব ও আমার ভাবনা একই, পথচলায় ছুটতে থাকা। আমি এখানে খুবই খুশি, এই দলে স্বস্তি অনুভব করি এবং ক্লাবের উচ্চাকাঙ্ক্ষা নিয়েও আমি অনুপ্রাণিত। প্রতি বছরই আমরা সব শিরোপার জন্য লড়াই করব ও বার্সেলোনা ছাড়ার কোনো ইচ্ছে আমার নেই। ২০৩০ পর্যন্ত আমার চুক্তির মেয়াদ।’

গত মৌসুমে বার্সেলোনার লা লিগা, স্প্যানিশ সুপার কাপ ও কোপা দেল রে জয়ে উল্লেখযোগ্য অবদান ছিল কুন্দের। কাতালান ক্লাবটির হয়ে এই বছর সব প্রতিযোগিতা মিলিয়ে ১৪১ ম্যাচ খেলেছেন এই ডিফেন্ডার। রক্ষণ সামলানোর পাশাপাশি গোল করেছেন ৭টি, সহায়তা করেছেন ১৮ গোলে। ক্লাবের হয়ে জিতেছেন এখনও পর্যন্ত দুটি করে লা লিগা ও স্প্যানিশ সুপার কাপ এবং একটি কোপা দেল রে।

 

 

আয়শা/৩১ জুলাই ২০২৫,/দুপুর ২:০৫

▎সর্বশেষ

ad