ব্রেকিং নিউজ
দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী

গাজায় বোমা বিস্ফোরণে ৩ ইসরাইলি সেনা হতাহত

Ayesha Siddika | আপডেট: ২৭ জুলাই ২০২৫ - ০৪:১২:৫৫ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরাইলের সামরিক বাহিনীর গাড়িতে রাস্তার পাশে থাকা একটি বোমা বিস্ফোরণে তিনজন হাতহত হয়েছেন।  অধিকৃত ফিলিস্তিনের হিব্রু ভাষার সংবাদমাধ্যমের বরাতে শনিবার (২৬ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদ সংস্থা মেহের। 

প্রতিবেদনে বলা হয়েছে, গাজা উপত্যকায় ইসরাইলি সেনাবাহিনীর গাড়িতে রাস্তার পাশে বোমার আঘাতে তিন ইসরাইলি সেনা গুরুতর আহত হয়েছে। পরবর্তীতে ওই সংবাদমাধ্যম, গাজা উপত্যকায় বোমা বিস্ফোরণে একজন সেনা নিহত ও আরও দুজন আহত হওয়ার কথা স্বীকার করেছে। 

স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে যে ফিলিস্তিনি যোদ্ধার ইসরাইলি  সেনাবাহিনীর একটি সাঁজোয়া কর্মী বহনকারী গাড়ির পথে একটি বোমা বিস্ফোরণ ঘটিয়েছে। হিব্রু সংবাদমাধ্যম প্রথমে এটিকে তাদের সৈন্যদের জন্য একটি ‘গুরুতর নিরাপত্তা ঘটনা’ হিসাবে বর্ণনা করেছে।

 

আয়শা/২৭ জুলাই ২০২৫,/বিকাল ৪:১২

▎সর্বশেষ

ad