ব্রেকিং নিউজ
দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী

গাজায় যুদ্ধবিরতি ও জিম্মিদের মুক্তির দাবিতে আবারও বিক্ষোভ ইসরায়েলে

Ayesha Siddika | আপডেট: ২৭ জুলাই ২০২৫ - ০৪:০৪:৪৭ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : গাজায় যুদ্ধবিরতি ও জিম্মিদের মুক্তির দাবিতে আবারও বিক্ষোভ হয়েছে ইসরায়েলে। দেশটির রাজধানী তেলআবিবে মার্কিন দূতাবাসের সামনে প্রতিবাদ সমাবেশে যোগ দেয় বহু মানুষ।

জিম্মিদের ছবি আর প্লাকার্ড হাতে স্লোগান দেন বহু মানুষ। বিক্ষোভে অংশ নেয় জিম্মিদের পরিবারের সদস্যরাও। গাজায় দ্রুত পূর্ণাঙ্গ চুক্তির জন্য প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং মার্কিন প্রশাসনকে তাগিদ দেন তারা।

জিম্মিদের ছবি হাতে বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ করছে ইসরায়েলিরা। ছবি: আল জাজিরা।

অবিলম্বে গাজায় যুদ্ধের অবসান এবং জিম্মিদের ফেরানোর দাবিতে বিক্ষোভ হয়েছে প্রধান সড়কগুলোতেও। বন্দিমুক্তির দাবিতে ২১ মাস ধরেই প্রতি সপ্তাহে বিক্ষোভ করেন ইসরায়েলিরা। এখনও হামাসের কাছে জিম্মি ৫৮ ইসরায়েলি নাগরিক।

 

আয়শা/২৭ জুলাই ২০২৫,/বিকাল ৪:০২

▎সর্বশেষ

ad