ব্রেকিং নিউজ
দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী

ট্রাম্পের শুল্ক চিঠি পেয়ে খুশি কেন মিয়ানমারের জান্তা সরকার..

Mohon | আপডেট: ২৭ জুলাই ২০২৫ - ০২:৪৯:২৩ পিএম

অনলাইন নিউজ ডেস্ক :

বিশ্বের অনেক দেশের জন্য বর্তমানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের চিঠি এক দুঃসংবাদ। কিন্তু মিয়ানমারের সামরিক শাসক সিনিয়র জেনারেল মিন অং হ্লাইং শুক্রবার (১১ জুলাই) সেটাকেই ‌‘গর্বের বিষয়’ বলে উল্লেখ করেছেন। খবর সিএনএনের। ২০২১ সালে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার উৎখাত করে ক্ষমতায় আসা এই শাসক বলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের পাঠানো শুল্কসংক্রান্ত চিঠি আন্তর্জাতিক স্বীকৃতির এক প্রতীক। চিঠিতে বলা হয়েছে, আগামী ১ আগস্ট থেকে মিয়ানমারের রপ্তানি পণ্যে ৪০ শতাংশ শুল্ক বসানো হবে। অথচ এই ঘোষণা নিয়েই মিয়ানমারের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম বলছে, ‘আমরা এটি আন্তরিক কৃতজ্ঞতার সঙ্গে গ্রহণ করেছি। যুক্তরাষ্ট্রসহ বেশিরভাগ পশ্চিমা দেশ এখনো মিয়ানমারের সামরিক সরকারকে স্বীকৃতি দেয়নি। এই অনির্বাচিত শাসনের বিরুদ্ধে গৃহযুদ্ধ চলছে, যেখানে গণতন্ত্রপন্থি ও জাতিগত বিদ্রোহীরা সেনাবাহিনীর বিরুদ্ধে লড়ছে। জাতিসংঘ ও মানবাধিকার সংস্থাগুলো মিয়ানমার সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগও এনেছে। সামরিক প্রধান মিন অং হ্লাইংয়ের বলেন, ‘এই চিঠি যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে অংশগ্রহণের জন্য একটি উৎসাহব্যঞ্জক আমন্ত্রণ। তিনি আরও জানান, যুক্তরাষ্ট্রে আলোচনার জন্য প্রতিনিধি দল পাঠাতেও প্রস্তুত তারা। তিনি ট্রাম্পকে অনুরোধ করেন, যেন মিয়ানমারের ওপর নিষেধাজ্ঞাগুলো তুলে নেওয়া হয়। ট্রাম্পের দেশপ্রেমিক নেতৃত্ব ও বিশ্বশান্তির প্রচেষ্টার প্রশংসা করেন তিনি এ সময়।

অনলাইন নিউজ ডেস্ক :
কিউটিভি/রাজ/২৭ জুলাই ২০২৫/ দুপুর : ০২.৪৭

▎সর্বশেষ

ad