ব্রেকিং নিউজ
দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী

হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্মোচন তুরস্কের

Ayesha Siddika | আপডেট: ২৬ জুলাই ২০২৫ - ১১:২৮:০৮ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : এর সঙ্গে পাঁচটি নতুন প্রতিরক্ষা ব্যবস্থারও উন্মোচন করে আঙ্কারা। এর মধ্যদিয়ে যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়ার পর হাইপারসনিক প্রযুক্তি উন্নয়ন প্রতিযোগিতায় প্রবেশ করলো তুরস্ক।

তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে চলছে আন্তর্জাতিক প্রতিরক্ষা মেলা আইডিইএফ ২০২৫। সেখানে চলতি সপ্তাহে নিজেদের প্রথম হাইপারসনিক ক্ষেপণাস্ত্র তায়ফুন ব্লক-৪ উন্মোচন করে আঙ্কারা।
 
তুরস্কের গণমাধ্যম জানায়, হাইপারসনিক ক্ষেপণাস্ত্রটি তুরস্কের রাষ্ট্রায়ত্ত কোম্পানি রোকেতসানের তৈরি। এর দৈর্ঘ্য ২১ ফিট, ওজন ২ দশমিক ৫ টন। ক্ষেপণাস্ত্রটি ৮০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। যুদ্ধবিমান বা ড্রোন থেকে উৎক্ষেপণযোগ্য এই অস্ত্র বর্তমানে যেকোনো বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিতে পারদর্শী।
 
মেলায় তায়ফুন ছাড়াও প্রদর্শিত হয়েছে আরও পাঁচটি মারণাস্ত্র। ‘গোকবোরা’ নামের আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র, এআই-চালিত অস্ত্র ‘এরেন’, দীর্ঘ উচ্চতায় আক্রমণের জন্য ‘আইএইচএ-৩০০’, সাবমেরিন থেকে নিক্ষেপযোগ্য ক্রুজ মিসাইল ‘আকাতা’, এবং কক্ষপথে উপগ্রহ পাঠাতে সক্ষম মহাকাশযান ‘শিমশেক-২’।
 
এই ক্ষেপণাস্ত্র প্রদর্শনের মাধ্যমে যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়ার পর হাইপারসনিক প্রযুক্তি উন্নয়ন প্রতিযেগিতায় প্রবেশ করলো তুরস্ক। মেলায় ইউরোফাইটার টাইফুন জেট কিনতে যুক্তরাজ্যের সঙ্গে চুক্তি করেছে তুরস্ক। যা আঙ্কারা-লন্ডনের কৌশলগত ঘনিষ্ঠতা বাড়ানোর ইঙ্গিত বলে মনে করছেন অনেকে।
 
এছাড়া সিরিয়া, বেলজিয়াম ও লিবিয়ার প্রতিরক্ষা কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক করেছে তুরস্ক। এই প্রতিরক্ষা মেলায় অংশ নিয়েছে ৪৪ দেশের ১৩০০ কোম্পানি। পশ্চিমা চাপ উপেক্ষা করে তুরস্কের প্রতিরক্ষা খাতের এমন অগ্রগতি আন্তর্জাতিক পরিসরে নতুন বার্তা দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

 

 

আয়শা/২৬ জুলাই ২০২৫,/রাত ১১:২৩

▎সর্বশেষ

ad