ব্রেকিং নিউজ
দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী

দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের শুভ সূচনা

Ayesha Siddika | আপডেট: ২৬ জুলাই ২০২৫ - ১১:০২:০৬ পিএম

স্পোর্টস ডেস্ক : ছোট লক্ষ্য তাড়ায় ব্যাট করতে নেমে দ্রুত উইকেট হারাতে থাকে বাংলাদেশ। জয় থেকে যখন মাত্র ২০ রান দূরে, তখন আরও একটি উইকেট হারায় বাংলাদেশ, ১০৯ রানে তখন ৯ উইকেট। সেখান থেকে এক প্রান্ত আগলে রেখে একাই ম্যাচ জেতান সামিউন বশির। ২৮.৪ ওভারে ১ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ। ৩৯ বলে ৪৫ রানে অপরাজিত থাকেন এই ব্যাটার।  

এ দিন টসে জিতে আগে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকাও উইকেট হারাতে থাকে দ্রুত। একশ রানের আগে তারা হারায় ৭ উইকেট। দলের হয়ে সর্বোচ্চ ২৮ রান করেছেন আরমান মানাক। শেষ পর্যন্ত ৩৪.৪ ওভারে ১২৮ রানে গুটিয়ে যায় প্রোটিয়া যুবারা। 
 
এ ম্যাচে বাংলাদেশের হয়ে দারুণ বোলিং করেছেন আল ফাহাদ। ১০ ওভারের কোটা পূরণ করে ৩২ রান দিয়ে শিকার করেছেন ৪ উইকেট। এ ছাড়া স্বাধীন ইসলাম ও সামিউন বশির নিয়েছেন দুটি করে উইকেট। ইকবাল হোসেন ইমন ও আজিজুল হাকিম নেন একটি করে উইকেট। 
 
১২৯ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই চার-ছক্কা হাঁকিয়ে আক্রমণাত্মক শুরুর আভাস দেন ওপেনার জাওয়াদ আহমেদ। পরের ওভারেই তিনি ফেরেন সাজঘরে। ফেরার আগে তার ব্যাট থেকে আসে ৯ বলে ২০ রান। 
 
এরপর দ্রুতই সাজঘরে ফেরেন রিফাত বেগ, রিজান হোসেন ও আজিজুল হাকিম। সেখান থেকে দলকে টেনে তোলার চেষ্টা করেন মোহাম্মদ আবদুল্লাহ ও ফরিদ হাসানরা। তবে ইনিংস বড় করতে পারেননি কেউই। ৫৯ রানেই ৬ উইকেট হারিয়ে চাপে পড়ে যুবা টাইগাররা। 
 
সপ্তম উইকেট জুটিতে আল ফাহাদকে সঙ্গে নিয়ে ৩১ রানের জুটি গড়েন রাতুল। তবে এরপর দেবাশীষ দেবা ও ইকবাল ফেরেন দ্রুতই। শেষ পর্যন্ত একশ’র আগে ৮ উইকেট হারিয়ে হারের শঙ্কায় পড়ে বাংলাদেশ। সেখান থেকে একাই দলকে জয়ের বন্দরে নিয়ে যান সামিউন বশির।

 

 

আয়শা/২৬ জুলাই ২০২৫,/রাত ১১:০০

▎সর্বশেষ

ad