ব্রেকিং নিউজ
দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী

কোহলি রুট রোহিতকে ছাড়িয়ে শীর্ষে বাবর

Ayesha Siddika | আপডেট: ২৬ জুলাই ২০২৫ - ১০:০৪:৩০ পিএম

স্পোর্টস ডেস্ক : ক্রিকেট বিশ্বের এই সময়ের অন্যতম সেরা চার ব্যাটসম্যান হলেন ভারতের বিরাট কোহলি, ইংল্যান্ডের জো রুট, নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন ও অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ। তবে বিশ্বের এই সময়ের সেরা তারকাদের মধ্যে পঞ্চম পজিশনে আছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক বাবর আজম।

পাকিস্তানের সাবেক অধিনায়ক বাবর আজম সাম্প্রতিক সময়ে বাজে পারফরম্যান্সের কারণে জাতীয় দলের বাইরে আছেন। কিন্তু তিনি ২০১৮ সালের পর থেকে ২৪ জুলাই পর্যন্ত সর্বোচ্চ ফিফটি এবং সর্বাধিক ১১ হাজার ৯৯২ রান করেছেন। এই তালিকায় দ্বিতীয় পজিশনে আছেন বিরাট কোহলি।

ভারতীয় সাবেক এই  অধিনায়ক ৬৫টি ফিফটির সাহায্যে ১১ হাজার ৩৪৫ রান করেন। তৃতীয় পজিশনে আছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক জো রুট। তিনি ৫০টি ফিফটির সাহায্যে ১০ হাজার ৯৭৫ রান করেছেন। চতুর্থ পজিশনে আছেন ভারতীয় সাবেক আরেক অধিনায়ক রোহিত শর্মা। তিনি ৫৩টি ফিফটির সাহায্যে ১০ হাজার ২২৮ রান করেন।  

 

 

আয়শা/২৬ জুলাই ২০২৫,/রাত ১০:০০

▎সর্বশেষ

ad