ব্রেকিং নিউজ
দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী

প্রধান উপদেষ্টার সঙ্গে হেফাজত ইসলামের বৈঠক

Ayesha Siddika | আপডেট: ২৬ জুলাই ২০২৫ - ০৯:৫৯:২৫ পিএম

ডেস্ক নিউজ : হেফাজত ইসলামের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শনিবার (২৬ জুলাই) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে শাপলা হত‍্যাকাণ্ডে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ, এই ঘটনার তথ্য-উপাত্ত সংগ্রহ ও সংরক্ষণের বিষয়ে আলোচনা হয়। এছাড়া, সংগঠনটির সমাবেশে হামলার বিষয়ে জাতিসংঘের মাধ‍্যমে অনুসন্ধানের বিষয়েও আলোচনা হয়। পাশাপাশি আওয়ামী লীগের আমলে দলটির নেতাকর্মীদের নামে দায়ের হওয়া মামলার প্রত্যাহারেরও অগ্রগতি নিয়ে আলাপ হয়।

এই বৈঠকে হেফাজত ইসলামের পক্ষে মাওলানা খুলিল আহমেদ কুরাইশী, মাওলানা সাজেদুর রহমান, মুফতি জসিম উদ্দিন, মাওলানা মাহফুজুল হক, মাওলানা মহিউদ্দীন রব্বানী, মাওলানা মামুনুল হক, মাওলানা আহমদ আলী কাসেমী, মুফতি মনির হোসাইন কাসেমী, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মুফতি বশির উল্লাহ এবং মুফতি কেফয়তুল্লাহ আজহারী উপস্থিত ছিলেন। এছাড়াও বৈঠকে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন, জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এবং শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান উপস্থিত ছিলেন।

 

 

আয়শা/২৬ জুলাই ২০২৫,/রাত ৯:৫৪

▎সর্বশেষ

ad