ব্রেকিং নিউজ
দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী

পুতিন-জেলেনস্কিকে এক টেবিলে বসানোর উদ্যোগ নেবেন এরদোয়ান

Ayesha Siddika | আপডেট: ২৬ জুলাই ২০২৫ - ০৭:৩৩:৪২ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : প্রায় সাত সপ্তাহ পর গত বুধবার (২৩ জুলাই) তুরস্কের ইস্তাম্বুলে তৃতীয় দফার শান্তি আলোচনা অনুষ্ঠিত হয়। রুদ্ধদ্বার বৈঠক করেন দুই দেশের প্রতিনিধিরা। তবে ওই বৈঠকে যুদ্ধবিরতির বিষয়ে কোনো অগ্রগতি হয়নি। শুধুমাত্র বন্দি বিনিময়ে একমত হয় উভয় পক্ষ।

ইউক্রেন জেলেনস্কি ও পুতিনের মধ্যে আগস্ট মাসে একটি বৈঠকের প্রস্তাব দেয়। তবে রাশিয়া তা প্রত্যাখ্যান করে জানায়, শীর্ষ দুই নেতার বৈঠক যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরের জন্য হবে, আলোচনার জন্য নয়। ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, পুতিন-জেলেনস্কি বৈঠক সম্ভব শুধুমাত্র চূড়ান্ত শান্তিচুক্তির সময়। কিয়েভের আগস্ট প্রস্তাবকে তারা অবাস্তব বলে উড়িয়ে দেয়।
 
এমন প্রেক্ষাপটে এই দুই নেতাকে এক টেবিলে বসানোর উদ্যোগ নেবেন বলে জানালেন সংঘাত নিরসনে অন্যতম মধ্যস্থকাকারী দেশ তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান। গত শুক্রবার (২৫ জুলাই) এরদোয়ান বলেন, পুতিন ও জেলেনস্কির মুখোমুখি বৈঠকের সম্ভাবনা যাচাইয়ে চলতি সপ্তাহেই তিনি পুতিন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলবেন যাতে ইস্তানবুলে একটি উচ্চপর্যায়ের বৈঠক আয়োজন সম্ভব হয়।
 
এরদোয়ানের কথায়, ‘আগামী দিনগুলোতে, সম্ভবত এই সপ্তাহের মধ্যে আমরা পুতিন ও ট্রাম্পের সাথে কথা বলে ইস্তাম্বুলে পুতিন ও জেলেনস্কিকে এক টেবিলে বসানো চেষ্টা করব।’এদিকে ইউক্রেন ও রাশিয়ার হামলা পাল্টা হামলা অব্যাহত রয়েছে। শুক্রবার ইউক্রেনের খারকিভের একটি হাসপাতালকে লক্ষ্য করে গ্লাইড বোমা হামলা চালায় রুশ বাহিনী।

এতে বেশ কয়েকজন হতাহত হন। এর একদিন আগে একই শহরের আবাসিক এলাকায় আরেকটি গ্লাইড বোমা হামলায় ২ জন নিহত হন, আহত হন আরও অনেকে। রাশিয়া জানায়, দোনেৎস্ক অঞ্চলের দুটি গ্রাম তারা নিয়ন্ত্রণে নিয়েছে।

 

 

আয়শা/২৬ জুলাই ২০২৫,/সন্ধ্যা ৭:৩১

▎সর্বশেষ

ad