ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

বরিশালের সোনারগাঁও টেক্সটাইলে আগুন

Ayesha Siddika | আপডেট: ২৪ জুলাই ২০২৫ - ০৮:০৯:৫১ পিএম

ডেস্ক নিউজ : বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে মিলের ইউনিট-৩ ভবনের একটি তুলা লেনে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট সম্মিলিত প্রচেষ্টায় পৌনে এক ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করে ভবনের ওপরের একটি তুলার লেনে আগুন দাউদাউ করে জ্বলে উঠতে দেখা যায়। মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে আশপাশে। তাৎক্ষণিক সবাই ভবন থেকে বেরিয়ে এসে ফায়ার সার্ভিসকে খবর দেন। দ্রুত ঘটনাস্থলে এসে ফায়ার সার্ভিসের ইউনিটগুলো পানি ও হাইপ্রেশার ব্লোয়ারের মাধ্যমে আগুন নেভানোর কাজ শুরু করে।

বরিশাল ফায়ার সার্ভিসের বরিশাল সদর স্টেশন অফিসার রবিউল আলম বলেন, ‘আমরা খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে গিয়ে পাঁচটি ইউনিট দিয়ে কাজ শুরু করি। পানি ও হাওয়ার মাধ্যমে আগুন নেভাতে সক্ষম হই প্রায় ৪০ মিনিটের মধ্যেই। তবে আগুনের সুনির্দিষ্ট কারণ এখনো বলা যাচ্ছে না। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি বৈদ্যুতিক গোলযোগ থেকে হতে পারে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।’

এই অগ্নিকাণ্ডে মিলের কিছু যন্ত্রপাতি ও কাঁচামালের ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে বলে জানা গেছে। তবে বড় ধরনের দুর্ঘটনা এড়াতে সক্ষম হয়েছে ফায়ার সার্ভিস। আগুনে কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।

 

 

আয়শা/২৪ জুলাই ২০২৫,/রাত ৮:০৮

▎সর্বশেষ

ad