ব্রেকিং নিউজ
৯ রাষ্ট্রায়ত্ত ব্যাংকের খেলাপি ঋণ ১ লাখ ৮৮ হাজার ৭০১ কোটি টাকা মধ্যপ্রাচ্যে একযোগে ৫ দেশে ইরানের অতর্কিত হামলা বন্যায় মৃত্যু বেড়ে ৫১, ক্ষতিগ্রস্ত ১০ লাখের বেশি মানুষ পানিবন্দী মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর ‘জমির উদ্দিন সরকার শুধু রাজনীতিবিদ নন, ছিলেন একটি প্রতিষ্ঠান’ রাত ১টার মধ্যে ১৭ জেলায় অতিভারী বৃষ্টির আভাস খামেনির হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার ইরানের চট্টগ্রামের বন্যা উন্নতির পূর্বাভাস, সিলেট-রংপুরে শঙ্কা চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবেলায় প্রধানমন্ত্রীর ১০ পদক্ষেপ খামেনির জানাজা-দাফন প্রক্রিয়ায় অংশ নেন ৪ কোটিরও বেশি মানুষ

আমার সোনা-গহনা টাকা পয়সার লোভ নেই: ইলেন ভুট্টো

khurshed | আপডেট: ২৪ জানুয়ারী ২০২৬ - ০৮:২৭:৩৫ পিএম

গাজী গিয়াস উদ্দিন বশির, ঝালকাঠি : ঝালকাঠি -২ আসনের বিএনপির সংসদ সদস্য প্রার্থী ও সাবেক এমপি ইসরাত সুলতানা ইলেন ভুট্টো বলেন, আমার স্বামী ভুট্টো’র মৃত্যুর পর আমার কোনো চাওয়া পাওয়া নেই। টাকা পয়সা সোনা গহনার কোনো চাহিদা নেই।

আমি জনগনের পাশে থেকে সেবা করতে চাই। বিএনপি ক্ষমতায় এলে হিন্দু সম্প্রদায়ের ওপর কোনো জুলুম নির্যাতন হবে না। যদি কেউ এরম কিছু করার চেষ্টা করে সাথে সাথে আমাকে জানাবেন। আমি ব্যবস্থা গ্রহণ করবো। আমাদের নেতা তারেক রহমানের এব্যাপারে কড়া নির্দেশনা রয়েছে। যারা নেতার নির্দেশনা অমান্য করবে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে এবং দল থেকে বহিষ্কার করা হবে।

ঝালকাঠি সদর উপজেলার কীর্ত্তিপাশা ইউনিয়নের ভীমরুলি বাজার কমিটির উদ্যোগে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ইসরাত সুলতানা ইলেন ভুট্টো আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে ভীমরুলী বাজার কমিটির অফিসে এই প্রচারণা কাজ শুরু হয়। প্রচারণা উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভীমরুলী বাজার কমিটির সভাপতি পুলক হালদার।

এসময় উপস্থিত ছিলেন কনিকা রানী ঘোস, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট আহয়বাহক ঝালকাঠি জেলা কিশোর কান্তি রায়, দিলীপ হালদার, স্বপন হালদার, রামকৃষ্ণ রায়, রিপন হালদার, সুজন হালদার, মিঠুন মিস্ত্রী, অচিন্ত এদবর, সমীর হালদার প্রমুখ।

 

আয়শা/২৪ জানুয়ারী ২০২৬,/রাত ৮:২২

▎সর্বশেষ

ad