ব্রেকিং নিউজ
কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম

ক্যালসিয়ামের ঘাটতি দূর করবে যেসব সবজি

Anima Rakhi | আপডেট: ২১ জুলাই ২০২৫ - ১০:৪২:২২ পিএম

লাইফ ষ্টাইল ডেস্ক : আমাদের শরীরকে সুস্থ রাখতে উল্লেখযোগ্য অবদান রয়েছে ক্যালসিয়ামের। এটি হাড় ও দাঁত শক্ত করে, ক্ষয় রোধ করে। স্নায়ু, হৃৎস্পন্দন, মাংসপেশির কাজেও ক্যালসিয়ামের প্রয়োজন পড়ে। বিশেষত হাড়ের যত্নে ক্যালসিয়াম একটি অপরিহার্য উপাদান।

এর অভাবে হাড়ক্ষয় বা অস্টিওপোরাসিস রোগ হতে পারে। তাই ক্যালসিয়ামযুক্ত কিছু সবজি সম্পর্কে জেনে নিন-

লেবুজাতীয় ফল : কমলালেবু, জাম্বুরা, পাতিলেবুর মতো যেকোনো লেবুতেই থাকে সাইট্রিক এসিড আর ভিটামিন সি। এগুলো শরীরে ক্যালসিয়ামের ঘাটতি দ্রুত মেটাতে সাহায্য করে।

সবুজ শাক সবজি : সবুজ শাক সবজিও ক্যালসিয়ামের খুব ভালো উৎস। পালং শাক, ব্রকলি, শালগম পাতা ইত্যাদি সবুজ শাক সবজিতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে।

ঢেঁড়স : এক কাপ ঢেঁড়সে প্রায় ১৭২ মিলিগ্রাম ক্যালসিয়াম থাকে। যা আপনার শরীরে ক্যালসিয়ামের ঘাটতি মেটাতে সাহায্য করে।

ব্রকলি : ব্রকলিতে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম। ক্যালসিয়ামে ভরপুর এই সবজি শরীরে ক্যালসিয়ামের ঘাটতি মেটাতে সাহায্য করে।

কিউটিভি/অনিমা/২১ জুলাই ২০২৫,/রাত ১০:৪২

▎সর্বশেষ

ad