ব্রেকিং নিউজ
কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম

চট্টগ্রামে যাত্রীবাহী বাসে আগুন

Ayesha Siddika | আপডেট: ২০ জুলাই ২০২৫ - ১১:২৫:০৫ পিএম

ডেস্ক নিউজ : চট্টগ্রামে একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার সন্ধ্যায় নগরীর কোতোয়ালি থানাধীন নিউমার্কেট এলাকায় বাসটিতে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের নন্দনকানন স্টেশনের একটি ইউনিট সন্ধ্যা সোয়া ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে একটি যাত্রীবাহী বাসে আগুন লাগার খবর পেয়ে তারা ঘটনাস্থলে যায়। তাৎক্ষণিকভাবে আগুন নেভানোর কাজ শুরু করে। সোয়া ৭টার দিকে বাসটির আগুন পুরোপুরি নিভিয়ে ফেলা হয়। আগুনে পুড়ে যাওয়া বাসটি নগরীর ৩ নাম্বার রুটে চলাচল করত।

তবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। কোতোয়ালি থানার ওসি মো. আবদুল করিম বলেন, নিউমার্কেট এলাকাটি সাধারণত ব্যস্ত এলাকা। কে বা কারা বাসটিতে আগুন দিয়েছে তাৎক্ষণিকভাবে বলা যাচ্ছে না। আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে জড়িতদের শনাক্ত করা হবে।

 

 

আয়শা//২০ জুলাই ২০২৫,/রাত ১১:২২

▎সর্বশেষ

ad