ব্রেকিং নিউজ
এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে সালাহউদ্দিন আহমেদ রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী

মুক্তিযুদ্ধের সঙ্গে কোন আন্দোলন-অভ্যুত্থান এক কাতারে আনা যাবে না

Ayesha Siddika | আপডেট: ২৭ মার্চ ২০২৬ - ০২:২০:১৪ পিএম

ডেস্ক নিউজ : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, এদেশে বিভিন্ন সময় আন্দোলন সংগ্রাম এবং অভ্যুত্থান ও গণঅভ্যুত্থ্যান হয়েছে, আরও অনেকবার হবে; কিন্তু বাংলাদেশ একবারেই স্বাধীন হয়েছে, সেটি হল ১৬ ডিসেম্বর ১৯৭১। ওই সময় তৎকালীন রাজনীতিবিদরা যখন দায়িত্ব পালনে ব্যর্থ হয় তখনই একজন মেজর জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন।

বৃহস্পতিবার চট্টগ্রামের হাটহাজারীতে উপজেলা প্রশাসন আয়োজিত মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবসে মুক্তিযোদ্ধা ও শহীদদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী মীর হেলাল এসব কথা বলেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আব্দুল্লাহ আল মুমিন।

এ সময় প্রতিমন্ত্রী আরও বলেন, আমাদের দেশে যারা মুক্তিযোদ্ধা রয়েছে তারা বাংলাদেশের গর্বিত সন্তান। ১৯৭১ এর মুক্তিযুদ্ধের সঙ্গে বাংলাদেশের আর কোন আন্দোলন, অভ্যুত্থান এক কাতারে আনা যাবে না। যারাই মুক্তিযুদ্ধে প্রকৃত অবদান রেখেছে তাদের সম্মানিত করতে আমরা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। তবে, আমাদের মুক্তিযুদ্ধের তালিকায় যে যার ইচ্ছে মত যার তার নাম অন্তর্ভুক্ত করেছে, সেই তালিকা যাচাই-বাছাই করে শুধুমাত্র প্রকৃত মুক্তিযোদ্ধারাই থাকে সে ব্যবস্থা করা হবে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) শাহেদ আরমান, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন চৌধুরী, যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা নুরুল আফসার ও সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আবুল হাশেম চৌধুরী প্রমুখ।

 

আয়শা/২৭ মার্চ ২০২৬,/দুপুর ২:১২

▎সর্বশেষ

ad