ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

রান আউট হয়ে সাজঘরে শান্ত

Ayesha Siddika | আপডেট: ০২ জুলাই ২০২৫ - ০৯:০৩:২১ পিএম

স্পোর্টস ডেস্ক : রান আউট হয়ে দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে সাজঘরে ফিরলেন নাজমুল হোসেন শান্ত। ১৬.৩ ওভারে দলীয় ১০০ রানে সাজঘরে ফেরেন শান্ত। তিনি ২৬ বলে দুই বাউন্ডারিতে ২৩ রান করে ফেরেন। তার আগে ৪.৪ ওভারে দলীয় ২৯ রানে ফেরেন ওপেনার পারভেজ হোসেন ইমন। তিনি ১৬ বলে তিন বাউন্ডারিতে ১৩ রান করে আউট হন।

দলকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছেন ওপেনার তানজিদ হাসান তামিম। তিনি ৬১ রানে ব্যাট করছেন। তাকে সঙ্গ দিচ্ছেন উইকেটকিপার ব্যাটসম্যান লিটন কুমার দাস। বুধবার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ৬.১ ওভারে ২৯ রানে ৩ উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় শ্রীলংকা।

দলের ব্যাটিং বিপর্যয়ের দিনে হাল ধরেন অধিনায়ক চারিথ আসালাঙ্কা। তার ১০৬ রানের ইনিংসের সুবাদে শেষ পর্যন্ত ৪৯.২ ওভারে ২৪৪ রানে অলআউট হয় স্বাগতিকরা। বাংলাদেশ দলের হয়ে তাসকিন আহমেদ ও তানজিম হাসান সাকিব ৪ ও ৩টি করে উইকেট শিকার করেন।

 

 

কিউটিভি/আয়শা//০২ জুলাই ২০২৫,/রাত ৯:০০

▎সর্বশেষ

ad